দৈনিক সংবাদ দিগন্ত

একযোগে ৫৬ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, এএসপি-ওসিসহ বড় প্রশাসনিক পদক্ষেপ

একযোগে ৫৬ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

দেশের পুলিশ প্রশাসনে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। সহকারী পুলিশ সুপার বা এএসপি পদমর্যাদার সাত কর্মকর্তা এবং ৪৯ জন পুলিশ পরিদর্শক—যাদের মধ্যে একাধিক ওসি রয়েছেন—মোট ৫৬ জন পুলিশ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ ও পুলিশ-২ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

আরও  পড়ুন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন জায়ান্টরা, প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

অবসরপ্রাপ্ত এএসপি কর্মকর্তাদের মধ্যে রয়েছেন র‍্যাব সদর দপ্তরের নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন, মাটিরাঙ্গা সার্কেলের কাজী ওয়াজেদ আলী, গলাচিপা সার্কেলের মো. সৈয়দুজ্জামান, র‍্যাব-২-এর মো. গোলাম কিবরীয়া, ঢাকার আরআরএফের মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জের মো. রবিউল ইসলাম।এছাড়া ৪৯ জন পুলিশ পরিদর্শককে ২৫ বছর চাকরি পূর্ণ হওয়ায় একই আইনের আওতায় অবসরে পাঠানো হয়েছে। সরকার জানিয়েছে, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব ধরনের সুবিধা পাবেন।এই সিদ্ধান্তকে পুলিশ প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিষয় : পদক্ষেপ বাধ্যতামূলক পুলিশ পরিদর্শক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

একযোগে ৫৬ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, এএসপি-ওসিসহ বড় প্রশাসনিক পদক্ষেপ

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

দেশের পুলিশ প্রশাসনে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। সহকারী পুলিশ সুপার বা এএসপি পদমর্যাদার সাত কর্মকর্তা এবং ৪৯ জন পুলিশ পরিদর্শক—যাদের মধ্যে একাধিক ওসি রয়েছেন—মোট ৫৬ জন পুলিশ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ ও পুলিশ-২ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

আরও  পড়ুন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন জায়ান্টরা, প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

অবসরপ্রাপ্ত এএসপি কর্মকর্তাদের মধ্যে রয়েছেন র‍্যাব সদর দপ্তরের নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন, মাটিরাঙ্গা সার্কেলের কাজী ওয়াজেদ আলী, গলাচিপা সার্কেলের মো. সৈয়দুজ্জামান, র‍্যাব-২-এর মো. গোলাম কিবরীয়া, ঢাকার আরআরএফের মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জের মো. রবিউল ইসলাম।এছাড়া ৪৯ জন পুলিশ পরিদর্শককে ২৫ বছর চাকরি পূর্ণ হওয়ায় একই আইনের আওতায় অবসরে পাঠানো হয়েছে। সরকার জানিয়েছে, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব ধরনের সুবিধা পাবেন।এই সিদ্ধান্তকে পুলিশ প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x