দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মব সন্ত্রাস রোধে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মব অনেকাংশেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সরকার।মঙ্গলবার দুপুরে সিলেটে বিজিবির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে মবের মাধ্যমে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধে সরকার সতর্ক রয়েছে।সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়ন করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হবে। এতে চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ কমে আসবে।চোরাচালান নিয়ন্ত্রণেও ডিজিটাল পদ্ধতি ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও  পড়ুন, জিরো কস্ট স্কিমে ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার

 মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা হবে।এর আগে দুপুরে বিজিবির সিলেট সেক্টর কার্যালয়ে ‘সীমান্ত স্কুল অব ওয়েলফেয়ার অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও স্থিরচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সফরসূচি অনুযায়ী, পরে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।এ ছাড়া সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

বিষয় : পদক্ষেপ মব সন্ত্রাস অপসংস্কৃতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মব সন্ত্রাস রোধে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মব অনেকাংশেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সরকার।মঙ্গলবার দুপুরে সিলেটে বিজিবির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে মবের মাধ্যমে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধে সরকার সতর্ক রয়েছে।সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়ন করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হবে। এতে চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ কমে আসবে।চোরাচালান নিয়ন্ত্রণেও ডিজিটাল পদ্ধতি ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও  পড়ুন, জিরো কস্ট স্কিমে ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার

 মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা হবে।এর আগে দুপুরে বিজিবির সিলেট সেক্টর কার্যালয়ে ‘সীমান্ত স্কুল অব ওয়েলফেয়ার অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও স্থিরচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সফরসূচি অনুযায়ী, পরে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।এ ছাড়া সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত