দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

র‌্যাবিস রোধে সরকারের বড় পদক্ষেপ, আসছে ২০ লাখ ডোজ টিকা

দেশে জলাতঙ্ক বা র‌্যাবিস প্রতিরোধে প্রায় ২০ লাখ ডোজ টিকা আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এ সংক্রান্ত প্রস্তাব ওষুধ প্রশাসন অধিদপ্তরে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। চলতি মাসের মধ্যেই অনুমোদন মিললে শুরু হবে টিকা আমদানির কার্যক্রম।প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শাহজামান খান জানিয়েছেন, কুকুরের মাধ্যমে ছড়িয়ে পড়া জলাতঙ্ক নিয়ন্ত্রণে দেশজুড়ে ব্যাপক আকারে ‘ম্যাস ডগ ভ্যাক্সিনেশন’ বা এমডিভি কর্মসূচি চালু করা হবে। বিশেষ করে রাজধানী ঢাকার বেওয়ারিশ কুকুরগুলোকে এই কর্মসূচির আওতায় আনা হবে।এদিকে, শুধু টিকাদান নয়, বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে বন্ধ্যাকরণ কর্মসূচিও বাস্তবায়ন করা হবে। 

আরও  পড়ুন, এইচএসসিতে একক প্রশ্নপত্র, প্রশ্ন ফাঁস ঠেকাতে ‘কঠোর শাস্তির’ হুঁশিয়ারি

এ জন্য ইতোমধ্যে ৩৪ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন পেয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।স্বাস্থ্য সংশ্লিষ্টদের তথ্য বলছে, দেশে কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। ২০২৫ সালে এ সংখ্যা ছিল প্রায় এক লাখ ৪৬ হাজার। আর চলতি বছরের প্রথম আড়াই মাসেই চিকিৎসা নিয়েছেন ৩৬ হাজারের বেশি মানুষ।বিশেষজ্ঞরা বলছেন, কুকুর বা বিড়ালের কামড় কিংবা আঁচড়ের পর ক্ষতস্থান কমপক্ষে ১৫ মিনিট সাবান ও প্রবাহমান পানি দিয়ে ধুয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কারণ, জলাতঙ্কের উপসর্গ দেখা দিলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত কম।

বিষয় : পদক্ষেপ ডোজ টিকা বড় পদক্ষেপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

র‌্যাবিস রোধে সরকারের বড় পদক্ষেপ, আসছে ২০ লাখ ডোজ টিকা

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

দেশে জলাতঙ্ক বা র‌্যাবিস প্রতিরোধে প্রায় ২০ লাখ ডোজ টিকা আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এ সংক্রান্ত প্রস্তাব ওষুধ প্রশাসন অধিদপ্তরে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। চলতি মাসের মধ্যেই অনুমোদন মিললে শুরু হবে টিকা আমদানির কার্যক্রম।প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শাহজামান খান জানিয়েছেন, কুকুরের মাধ্যমে ছড়িয়ে পড়া জলাতঙ্ক নিয়ন্ত্রণে দেশজুড়ে ব্যাপক আকারে ‘ম্যাস ডগ ভ্যাক্সিনেশন’ বা এমডিভি কর্মসূচি চালু করা হবে। বিশেষ করে রাজধানী ঢাকার বেওয়ারিশ কুকুরগুলোকে এই কর্মসূচির আওতায় আনা হবে।এদিকে, শুধু টিকাদান নয়, বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে বন্ধ্যাকরণ কর্মসূচিও বাস্তবায়ন করা হবে। 

আরও  পড়ুন, এইচএসসিতে একক প্রশ্নপত্র, প্রশ্ন ফাঁস ঠেকাতে ‘কঠোর শাস্তির’ হুঁশিয়ারি

এ জন্য ইতোমধ্যে ৩৪ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন পেয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।স্বাস্থ্য সংশ্লিষ্টদের তথ্য বলছে, দেশে কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। ২০২৫ সালে এ সংখ্যা ছিল প্রায় এক লাখ ৪৬ হাজার। আর চলতি বছরের প্রথম আড়াই মাসেই চিকিৎসা নিয়েছেন ৩৬ হাজারের বেশি মানুষ।বিশেষজ্ঞরা বলছেন, কুকুর বা বিড়ালের কামড় কিংবা আঁচড়ের পর ক্ষতস্থান কমপক্ষে ১৫ মিনিট সাবান ও প্রবাহমান পানি দিয়ে ধুয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কারণ, জলাতঙ্কের উপসর্গ দেখা দিলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত কম।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x