দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

এইচএসসিতে একক প্রশ্নপত্র, প্রশ্ন ফাঁস ঠেকাতে ‘কঠোর শাস্তির’ হুঁশিয়ারি

প্রশ্ন ফাঁস ঠেকাতে ‘কঠোর শাস্তির’ হুঁশিয়ারি

দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে প্রশ্ন ফাঁসের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা।বৃহস্পতিবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আরও  পড়ুন, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে একই প্রশ্নে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হলেও বাংলাদেশে বোর্ডভেদে আলাদা প্রশ্নের কারণে শিক্ষার্থীদের মধ্যে জিপিএ বৈষম্য তৈরি হচ্ছে। এ বৈষম্য দূর করতেই এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রশ্ন ফাঁসের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, প্রশ্ন ফাঁসের যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে এবং অপরাধীদের এমন শাস্তি দেওয়া হবে, যা অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকার শিক্ষার মানোন্নয়ন ও মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। একই সঙ্গে শিক্ষকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের আশ্বাসও দেন তিনি।সভায় বরিশাল বিভাগীয় কমিশনার, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : হুঁশিয়ারি শিক্ষা বোর্ডে প্রশ্ন ফাঁস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

এইচএসসিতে একক প্রশ্নপত্র, প্রশ্ন ফাঁস ঠেকাতে ‘কঠোর শাস্তির’ হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে প্রশ্ন ফাঁসের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা।বৃহস্পতিবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আরও  পড়ুন, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে একই প্রশ্নে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হলেও বাংলাদেশে বোর্ডভেদে আলাদা প্রশ্নের কারণে শিক্ষার্থীদের মধ্যে জিপিএ বৈষম্য তৈরি হচ্ছে। এ বৈষম্য দূর করতেই এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রশ্ন ফাঁসের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, প্রশ্ন ফাঁসের যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে এবং অপরাধীদের এমন শাস্তি দেওয়া হবে, যা অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকার শিক্ষার মানোন্নয়ন ও মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। একই সঙ্গে শিক্ষকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের আশ্বাসও দেন তিনি।সভায় বরিশাল বিভাগীয় কমিশনার, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত