সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই ঘটনায় নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্ত, আইনি পদক্ষেপ এবং বিদেশের মাটিতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াত ও আমার বাংলাদেশ পার্টির নেতারা। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান অভিযোগ করেন, শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থানরত তাঁর সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন। অধ্যাপক ইউনূসের সঙ্গে বিমানবন্দরে ঘটে যাওয়া আচরণের জন্যও তিনি শেখ হাসিনাকে দায়ী করেন।
আরও পড়ুন,মাদারগঞ্জে দায়সারাভাবে দুর্যোগ প্রশমন দিবস পালন, প্রশ্নে পিআইও কার্যালয়
এ ঘটনায় বাংলাদেশ সরকারকে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। অন্যদিকে, অধ্যাপক ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এক বিবৃতিতে তিনি বলেন, নোবেলজয়ী অধ্যাপক ইউনূসের সঙ্গে নিউইয়র্ক বিমানবন্দরে অশালীন আচরণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। তাঁর ভাষ্য, এ ধরনের ঘটনা দেশের নাগরিকদের সম্মান এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলোর কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি। এদিকে, অধ্যাপক ইউনূসকে ঘিরে স্লোগান, অপমান ও হেনস্তার ঘটনার নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি—এবি পার্টি। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ যৌথ বিবৃতিতে বলেন, অধ্যাপক ইউনূসের নীতি বা ভূমিকার সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তবে বিদেশের মাটিতে একজন সম্মানিত নাগরিককে হেনস্তা করা গ্রহণযোগ্য নয়।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন