গ্রিসের ক্রিট দ্বীপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ভূমধ্যসাগরে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় গত কয়েকদিনে অন্তত ২০ জন অভিবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইউরোপে উন্নত জীবনের আশায় অবৈধভাবে সমুদ্র পাড়ি দিতে গিয়ে মানবপাচারের শিকার হয়ে প্রাণ হারানোর এই হৃদয়বিদারক ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সোমবার (৯ নভেম্বর) গ্রিক কোস্ট গার্ডের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকারী দল ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সোমবার ক্রিট দ্বীপের উপকূলীয় কাছাকাছি এলাকা থেকে ভেসে আসা একটি নৌকা থেকে ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়। এর ঠিক কিছুদিন আগে একই অঞ্চলের কাছাকাছি অপর একটি নৌকাডুবির ঘটনা ঘটেছিল, যেখান থেকে উদ্ধার করা হয়েছিল আরও আটটি মরদেহ। সব মিলিয়ে গত কয়েকদিনের ধারাবাহিক এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ জনে। তবে চরম প্রতিকূল আবহাওয়া ও বিপজ্জনক সামুদ্রিক পরিস্থিতির মধ্যেও উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে প্রায় ৪০ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে উন্নত জীবনের আসায় দালালের মাধ্যমে সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টা করে থাকেন অভিবাসীরা।
আরও পড়ুন,আজ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চূড়ান্ত হজ চুক্তি স্বাক্ষর
আর এই ঝুঁকিপূর্ণ যাত্রার জন্য সাধারণত অত্যন্ত জরাজীর্ণ, অতিরিক্ত যাত্রী বোঝাই ও নিরাপত্তাহীন কাঠের কিংবা রাবারের নৌকা ব্যবহার করা হয়। যার ফলে একটু আবহাওয়া খারাপ হলেই বা অতিরিক্ত ওজনের কারণে মাঝসমুদ্রে নৌকাগুলো ডুবে যায়। গ্রিসসহ দক্ষিণ ইউরোপীয় দেশগুলোতে অভিবাসীপ্রবেশ ঠেকাতে নজরদারি কঠোর করা হলেও সংঘবদ্ধ মানবপাচার চক্রের তৎপরতা থামানো সম্ভব হচ্ছে না। জীবিত উদ্ধার হওয়া অভিবাসীদের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা, খাদ্য ও আশ্রয় দেওয়া হয়েছে। নিখোঁজ অন্যান্যদের সন্ধানে কোস্ট গার্ডের জাহাজ ও হেলিকপ্টার দিয়ে ভূমধ্যসাগরের সংশ্লিষ্ট এলাকায় উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে। ভূমধ্যসাগরে অভিবাসীদের এই ধারাবাহিক প্রাণহানি রোধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং সংশ্লিষ্ট দেশগুলোকে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
বিষয় : লাশ উদ্ধার গ্রিস

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬