দৈনিক সংবাদ দিগন্ত

গুলশান কুমার হত্যা থেকে তারকাদের হুমকি, আলোচনায় আবু সালেম

কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের সঙ্গে শাহরুখ–আমিরদের কী হয়েছিল।

ছবি: কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের সঙ্গে শাহরুখ–আমিরদের কী হয়েছিল।

বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগের ইতিহাস দীর্ঘদিনের। বিশেষ করে ১৯৮০ ও ১৯৯০-এর দশকে মুম্বাইয়ের চলচ্চিত্রশিল্পে চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও হামলার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা ছিল। সেই সময় বলিউডের প্রযোজক, পরিচালক ও অভিনেতাদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছিলেন অপরাধজগতের সদস্য আবু সালেম। শাহরুখ খান, আমির খান, সুস্মিতা সেন ও সোনু নিগমসহ একাধিক তারকার নাম এসেছে তাঁকে ঘিরে বিভিন্ন হুমকি ও চাঁদাবাজির ঘটনার প্রতিবেদনে। আবু সালেমের আসল নাম আবদুল কাইয়ুম আনসারি। ভারতের উত্তর প্রদেশের আজমগড় থেকে মুম্বাইয়ে এসে আশির দশকের মাঝামাঝি পোশাকের ব্যবসা শুরু করেন তিনি। পরে ছোট শাকিলের সঙ্গে পরিচয়ের সূত্রে দাউদ ইব্রাহিমের অপরাধচক্রের সঙ্গে যুক্ত হন। শুরুতে গাড়িচালক হিসেবে কাজ করলেও পরে অস্ত্র সরবরাহ ও চাঁদাবাজির কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। একপর্যায়ে নিজের দল গড়ে তোলেন। ১৯৯৩ সালের মুম্বাই ধারাবাহিক বোমা হামলার পর ভারত ছেড়ে দুবাইয়ে চলে যান সালেম।

আরও পড়ুন, পর্দার জনপ্রিয়তা ছেড়ে নতুন পরিচয়ে নীলম

সেখান থেকে মুম্বাইয়ের অপরাধজগতের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। বলিউডের চলচ্চিত্রের বিদেশি পরিবেশনা স্বত্ব আদায়ও তাঁর চাঁদাবাজির অন্যতম লক্ষ্য ছিল। ২০০১ সালে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে মুম্বাই পুলিশের বরাতে বলা হয়, অন্তত ৩০ জন চলচ্চিত্র ব্যক্তিত্ব তাঁর দলের চাঁদাবাজির লক্ষ্য হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সুভাষ ঘাই, রাকেশ রোশন, জে পি দত্ত, রাজীব রাই ও আমির খান। শাহরুখ খানও সালেমের হুমকির মুখে পড়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। অনুপমা চোপড়ার লেখা শাহরুখ খানের জীবনীগ্রন্থের বরাতে ২০২২ সালে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সালেমের এক প্রযোজক বন্ধুর ছবিতে অভিনয় করতে রাজি না হওয়ায় শাহরুখকে হত্যার পরিকল্পনার আশঙ্কা তৈরি হয়েছিল। তৎকালীন পুলিশ কর্মকর্তা রাকেশ মারিয়া তাঁর নিরাপত্তা জোরদার করেন। পরে সালেম নিজেই শাহরুখকে ফোন করেন। ওই অভিজ্ঞতা অভিনেতার জন্য ভীতিকর ছিল বলে তিনি স্মৃতিচারণা করেছিলেন। নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়িও কিনেছিলেন শাহরুখ। ২০০০ সালে ‘কহো না পেয়ার হ্যায়’ ছবির সাফল্যের পর পরিচালক-প্রযোজক রাকেশ রোশনের ওপর গুলি চালানো হয়। তিনি আহত হলেও প্রাণে বেঁচে যান। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে হামলার সঙ্গে সালেমের দলের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে আসে। ২০০১ সালে মুম্বাই পুলিশের এক অভিযানে সালেমের দলের চার সদস্য নিহত হন। পুলিশের দাবি ছিল, তাঁরা আমির খান, পরিচালক আশুতোষ গোয়ারিকর ও অর্থলগ্নিকারী ঝামু সুগন্ধকে হত্যার পরিকল্পনা করছিলেন। ১৯৯৭ সালের ১২ আগস্ট সংগীত প্রযোজক ও টি-সিরিজের প্রতিষ্ঠাতা গুলশান কুমার হত্যাকাণ্ডেও সালেমের নাম উঠে আসে। মুম্বাই পুলিশের অভিযোগ ছিল, হত্যাকাণ্ডের নেপথ্যে তাঁর ভূমিকা ছিল। এ ছাড়া অভিনেত্রী সুস্মিতা সেন, সংগীতশিল্পী সোনু নিগম, পরিচালক ডেভিড ধাওয়ানসহ কয়েকজনকে ফোন করে চাঁদা দাবির কথা ২০০৬ সালের এক প্রতিবেদনে প্রকাশিত হয়।

আরও পড়ুন, দুই দিনে কোটি দর্শক দেখলেন ‘মন দুনিয়া’

তবে সালেমের কথিত স্বীকারোক্তি নিয়ে তাঁর আইনজীবী প্রশ্ন তুলেছিলেন এবং সেটি প্রত্যাহারের কথা জানিয়েছিলেন। অভিনেত্রী মনীষা কৈরালার ব্যক্তিগত সচিব অজিত দেওয়ানির হত্যাকাণ্ডেও সালেমের নাম জড়ায়। ২০০১ সালের জুনে তাঁকে হত্যা করা হয়। পুলিশের অভিযোগ ছিল, চাঁদাবাজির দাবি না মানায় সালেমের লোকজন তাঁকে হত্যা করে। পরে সালেমের একটি বক্তব্যে এ ঘটনায় নিজের ভূমিকার কথা স্বীকারের খবর প্রকাশিত হলেও তাঁর আইনজীবী তা নিয়ে আপত্তি জানান। অভিনেত্রী মণিকা বেদির সঙ্গে সালেমের ব্যক্তিগত সম্পর্কও আলোচনায় আসে। ২০০২ সালের ১৮ সেপ্টেম্বর পর্তুগালের লিসবনে দুজনকে গ্রেপ্তার করা হয়। ভুয়া পরিচয় ও জাল নথি ব্যবহারের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। ২০০৫ সালের ১১ নভেম্বর তাঁদের ভারতে প্রত্যর্পণ করা হয়। পরে ভুয়া পাসপোর্ট মামলায় মণিকা বেদির কারাদণ্ড হয়; উচ্চ আদালত ও সুপ্রিম কোর্টে আইনি প্রক্রিয়ার পর তাঁর সাজা নির্ধারিত হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলা মামলায় অস্ত্র ও বিস্ফোরক পরিবহনে সংশ্লিষ্টতার দায়ে ২০১৭ সালে বিশেষ আদালত আবু সালেমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ১৯৯৫ সালে নির্মাতা ও ব্যবসায়ী প্রদীপ জৈন হত্যাকাণ্ডের মামলাতেও ২০১৫ সালে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। চাঁদাবাজি ও জাল পাসপোর্টসংক্রান্ত আরও কয়েকটি মামলাতেও তাঁর বিরুদ্ধে সাজা হয়েছে।

বিষয় : হত্যা তারকা কুমার

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

গুলশান কুমার হত্যা থেকে তারকাদের হুমকি, আলোচনায় আবু সালেম

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x