দৈনিক সংবাদ দিগন্ত

পর্দার জনপ্রিয়তা ছেড়ে নতুন পরিচয়ে নীলম

নীলম কোঠারি
নীলম কোঠারি
ছবি: নীলম কোঠারি

বলিউডের আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী নীলম কোঠারির ব্যক্তিজীবন ছিল নানা উত্থান-পতনে ভরা। অভিনয়ে সাফল্য, সহশিল্পীর সঙ্গে প্রেমের গুঞ্জন, বিতর্কিত মামলা, বিয়ে ও বিচ্ছেদ সব মিলিয়ে তাঁর জীবন কেটেছে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে। প্রথম বিয়ের পর স্বামীর পরিবারের চাপে পোশাক, খাদ্যাভ্যাস এমনকি নিজের নামও পরিবর্তন করেছিলেন তিনি। তবু শেষ পর্যন্ত টেকেনি সেই সংসার। ৯ নভেম্বর নীলম কোঠারির জন্মদিন। ১৯৬৯ সালের এই দিনে হংকংয়ে জন্ম নেওয়া নীলমের শৈশব কেটেছে হংকং ও থাইল্যান্ডের ব্যাংককে। পরিবারের ব্যবসা ছিল হীরা ও গয়নার। অভিনয়ে আসার পরিকল্পনা না থাকলেও ছুটিতে মুম্বাইয়ে বেড়াতে গিয়ে পরিচালক রমেশ বহেলের নজরে পড়েন তিনি। পরে মাত্র ১৫ বছর বয়সে ১৯৮৪ সালে ‘জওয়ানি’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। ১৯৮৬ সালে ‘ইলজাম’ ছবিতে গোবিন্দর বিপরীতে অভিনয় করে পরিচিতি পান নীলম। এরপর ‘লাভ ৮৬’, ‘খুদগর্জ’, ‘সিন্দুর’, ‘হত্যা’ ও ‘তাকতওয়ার’সহ বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা। পর্দায় জনপ্রিয় এই জুটিকে ঘিরে বাস্তব জীবনেও প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে নীলম বরাবরই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন। ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলায়ও নাম জড়ায় নীলমের। ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের সময় রাজস্থানের যোধপুরে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে সালমান খান, সাইফ আলী খান, টাবু ও সোনালি বেন্দ্রের সঙ্গে তাঁর নাম আসে।

আরও পড়ুন, ১২ ও ১৩ নভেম্বর ঢাকা ও চট্টগ্রামে লাকি আলীর কনসার্ট

 ২০১৮ সালে যোধপুরের আদালত পর্যাপ্ত প্রমাণের অভাবে নীলমসহ চারজনকে খালাস দেন। সালমান খানকে ওই মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ব্যক্তিজীবনে ২০০০ সালে যুক্তরাজ্যপ্রবাসী ব্যবসায়ী ঋষি শেঠিয়াকে বিয়ে করেন নীলম। বিয়ের পর তাঁর পোশাকের ধরন ও খাদ্যাভ্যাস পরিবর্তনের পাশাপাশি নামও বদলাতে হয়েছিল বলে পরবর্তী সময়ে এক অনুষ্ঠানে জানান অভিনেত্রী। নিজের পরিচয় হারানোর অনুভূতি তাঁকে কষ্ট দিত। শেষ পর্যন্ত ভেঙে যায় সেই সংসার। ২০১১ সালে অভিনেতা সমীর সোনিকে বিয়ে করেন নীলম। ২০১৩ সালে তাঁরা আহানা নামের একটি কন্যাশিশুকে দত্তক নেন। এদিকে ২০০১ সালের দিকে অভিনয় থেকে সরে এসে গয়নার নকশা ও ব্যবসায় মনোযোগী হন নীলম। পরিবারের পুরোনো ব্যবসায়িক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠা করেন ‘নীলম কোঠারি ফাইন জুয়েলস’। শুরুতে নানা বাধার মুখে পড়লেও ধীরে ধীরে গড়ে তোলেন নিজের পরিচিতি। দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরেছেন নীলম। তবে এবার নায়িকা হিসেবে নয়, নিজের জীবন ও অভিজ্ঞতার গল্প নিয়ে। অভিনয় ও ব্যবসার বাইরে ব্যক্তিজীবনের নানা অধ্যায়ও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বিষয় : জনপ্রিয়তা পরিচয়ে নীলম

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পর্দার জনপ্রিয়তা ছেড়ে নতুন পরিচয়ে নীলম

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x