শুরু হচ্ছে তারকাখচিত পডকাস্ট শো ‘নায়কের নায়িকা’
রুপালি পর্দার তারকাদের অন্দরমহলের অজানা গল্প ও রসায়ন নিয়ে শুরু হচ্ছে বিশেষ সেলিব্রেটি পডকাস্ট শো ‘নায়কের নায়িকা’। জনপ্রিয় চিত্রনায়ক নিরব হোসাইন উপস্থাপনা করছেন এই ব্যতিক্রমধর্মী শোটি, যা প্রচলিত চ্যাট শো থেকে সম্পূর্ণ ভিন্ন একটি ফরম্যাটে নির্মিত হয়েছে বলে জানা গেছে।আরও পড়ুন, ১৬ বছর পর আবার একসঙ্গে দীঘি ও আবুল হায়াতজানা গেছে, এটি কোনো সাধারণ টক শো নয়, বরং সাত দিনের একটি জমকালো পডকাস্ট সিরিজ। প্রতিদিন একটি করে পর্ব প্রচারিত হবে, যেখানে অংশ নেবেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় একঝাঁক নায়িকা। এই তালিকায় থাকছেন— পূর্ণিমা, অপু বিশ্বাস, পরীমনি, ববি হক, প্রার্থনা ফারদিন দীঘি, তমা মির্জা এবং কেয়া পায়েল।আরও পড়ুন, রহস্যময় স্ট্যাটাসশোটি নিয়ে নিরব হোসাইন বলেন, “এটা ফরমাল শোয়ের মতো নয়। এখানে অতিথিদের সঙ্গে আড্ডার মাধ্যমে তাদের ব্যক্তিজীবন, ক্যারিয়ার এবং সহ-শিল্পীদের সঙ্গে কাজের অজানা গল্প উঠে আসবে।” তিনি আরও জানান, এই শোতে দর্শকরা তারকাদের পর্দার পেছনের বাস্তব অভিজ্ঞতা জানতে পারবেন, যা সাধারণ সাক্ষাৎকারে খুব কমই উঠে আসে।আরও পড়ুন, নাজিফা তুষির নতুন চমক
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন (২৮ মে) থেকে শুরু হয়ে আগামী ৩ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় জিটিভিতে একটি করে পর্ব প্রচারিত হবে।