পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির পালাবদলের আবহে এবার আলোচনায় টালিউড তারকা ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের নির্বাচনী জয়ের পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।৪ মে ফল প্রকাশের পর মিমি চক্রবর্তী এই জয়কে নিজের কাছে “খুবই ব্যক্তিগত” বলে উল্লেখ করেন।আরজি কর মেডিকেল কলেজের ঘটনায় শুরু থেকেই সোচ্চার ছিলেন মিমি। দোষীদের শাস্তির দাবিতে তিনি রাস্তায় নেমে প্রতিবাদ করেন এবং সামাজিক মাধ্যমেও সক্রিয় ছিলেন।
আরও পড়ুন , মেয়ের জন্মদিনে আবেগঘন পোস্ট পরীমনির
এই অবস্থানের কারণে তাকে নানা কুরুচিকর মন্তব্য ও হুমকির মুখে পড়তে হলেও তিনি পিছু হটেননি। বরং জানিয়েছেন, হুমকি দিয়ে তাকে থামানো যাবে না।নির্যাতিতার মায়ের জয়কে ঘিরে মিমির আবেগঘন প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।তিনি বলেন, এই জয় তার কাছে গুরুত্বপূর্ণ হলেও, এটি কোনোভাবেই একজন মায়ের অপূরণীয় ক্ষতির সমান নয়।উল্লেখ্য, ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর থেকে সাংসদ নির্বাচিত হন মিমি চক্রবর্তী। পরে ২০২৪ সালের নির্বাচনের আগে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান।রাজনীতির বাইরে থেকেও আরজি কর ইস্যুতে তার মানবিক অবস্থান জনমনে প্রশংসিত হয়েছে।
আরও পড়ুন , প্রতারণার অভিযোগ মৌসুমী

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন