ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার দত্তক কন্যা প্রিয়মের জন্মদিন উপলক্ষে কিছু আবেগঘন ছবি ও বার্তা শেয়ার করেছেন।নীল ও সাদা বেলুনে সাজানো ব্যাকড্রপে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা ছবিগুলো ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সামনে রাখা ছিল জন্মদিনের থিম কেক, আর পুরো আয়োজন ছিল ছোট পরিসরে ঘরোয়া পরিবেশে।
আরও পড়ুন , প্রতারণার অভিযোগ মৌসুমীনিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমনি লিখেছেন, “আমার ছোট্ট রঙ্গিন প্রজাপতি… আমার বাচ্চা, আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল।”মেয়েকে ঘিরে তার এই আবেগঘন ভালোবাসার প্রকাশ ভক্তদের মন ছুঁয়ে গেছে। অনেকেই কমেন্টে প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।জানা গেছে, কাজের ব্যস্ততার মাঝেও পরীমনি সবসময় তার সন্তানদের জন্য সময় রাখেন। ছেলে পূণ্য এবং দত্তক কন্যা প্রিয়মকে ঘিরেই এখন তার ছোট্ট সংসার।অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে একাই বড় করছেন এই অভিনেত্রী।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন