পরিচালক হাসান জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা মৌসুমী। তার অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ কাজটি ঘিরে এই বিতর্ক তৈরি হয়েছে।অভিযোগ অনুযায়ী, এটি মূলত এক ঘণ্টার নাটক হিসেবে চুক্তিবদ্ধ হলেও পরে সেটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নেওয়া হয়েছে।মৌসুমী জানান, গল্পটি ছিল প্রবাসে একজন নারীর সংগ্রাম ও জটিল সম্পর্কের উপর ভিত্তি করে একটি স্বল্পদৈর্ঘ্য নাটক। পরে নির্মাতা সেটিকে টেলিফিল্মে রূপান্তরের প্রস্তাব দেন, যেখানে তিনি সম্মতি দেন।
আরও পড়ুন , বিয়ে করলেন নায়িকা সুবাহ
তবে তিনি অভিযোগ করেন, তাকে টেলিফিল্মের পারিশ্রমিক দেওয়া হয়নি এবং কাজটি সিনেমা হিসেবে সেন্সর পাওয়ার বিষয়টি তাকে অবাক করেছে।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা আইনি পদক্ষেপ নেবেন এবং সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।এদিকে মৌসুমী দাবি করেছেন, অসম্পূর্ণ একটি কাজকে সিনেমা হিসেবে মুক্তি দেওয়া এবং পারিশ্রমিক বঞ্চনা—দুটিই অনিয়ম।
বিষয় : অভিযোগ প্রতারণা চিত্রনায়িকা

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন