দৈনিক সংবাদ দিগন্ত

আগামী ৩০ জানুয়ারি জার্মানির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে

ছবি: আগামী ৩০ জানুয়ারি জার্মানির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার অভিজ্ঞ রাজনীতিক ইলজে আইগনারকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তিনি নির্বাচিত হলে জার্মানির দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার গৌরব অর্জন করবেন। গত রোববার নিজের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে চ্যান্সেলর মের্ৎস এই ঐতিহাসিক ঘোষণা দেন। বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার ইলজে আইগনার জার্মানির ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) একজন বিশিষ্ট সদস্য। স্থানীয় সময় সোমবার সিডিইউ ও সিএসইউর যৌথ বৈঠকে তাঁর মনোনয়ন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। জার্মানির রাজনৈতিক রীতি অনুযায়ী জোটের দলগুলোকে অভিন্ন প্রার্থীর বিষয়ে একমত হতে হয়। জোটের অন্যতম শরিক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) ইতিমধ্যে প্রেসিডেন্ট পদে আইগনারের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। 

আরও পড়ুন,ইসরায়েলের পরমাণু রহস্যে নতুন করে বাড়ছে বিতর্ক

ফলে তাঁর প্রেসিডেন্ট হওয়া প্রায় নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জার্মানির বিশেষ রাজনৈতিক ফোরাম ‘ফেডারেল কনভেনশন’ আগামী ৩০ জানুয়ারি ভোটের মাধ্যমে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করবে। নির্বাচিত নতুন প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের উত্তরসূরি হবেন। ২০১৭ সাল থেকে দায়িত্ব পালনরত এসপিডির নেতা স্টাইনমায়ারের দ্বিতীয় ও শেষ দফার মেয়াদ শেষ হবে ২০২৭ সালের মার্চে। যদিও জার্মানির প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক এবং তিনি আইনে স্বাক্ষর ও মন্ত্রীদের নিয়োগ দিয়ে থাকেন, তবুও দেশের সংকটে নিরপেক্ষ মধ্যস্থতাকারী ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে এই পদের গুরুত্ব অপরিসীম। এর আগে চলতি বছরের শুরুতে সিএসইউ আইগনারের নাম প্রস্তাব করলেও সিডিইউর পক্ষ থেকে বিকল্প চিন্তাভাবনা থাকায় কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল। একষট্টি বছর বয়সী আইগনার ১৯৯৮ সালে কেন্দ্রীয় পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পাশাপাশি সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সাল থেকে তিনি বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

বিষয় : প্রেসিডেন্ট

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আগামী ৩০ জানুয়ারি জার্মানির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x