গোপালগঞ্জ সদর উপজেলা সাতপাড় বেদভিটা গ্রামে তিনদিন নিখোঁজের পর বাড়ির পাশে পাটক্ষেত থেকে পরি রানী হাজরা নামক এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৪সেপ্টেম্বর) সকালে এ লাশ উদ্ধার করা হয়। নিহতের ছেলে মৃনাল হাজরা জানায়, আজ তিনদিন ধরে আমার মা নিখোঁজ,তাকে খুজে পাওয়া যাচ্ছিলনা। আজ সকালে বাড়ির পাশের রাস্তার সামনে পাটক্ষেত থেকে দুর্গন্ধ আসলে গিয়ে দেখি আমার মা। আরও পড়ুন, মাদারীপুরের কালকিনিতে ডেঙ্গু প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযানকে বা কাহারা আমার মাকে মেরে এখানে ফেলে গেছে জানিনা। আমার মায়ের কানে ও নাকে স্বর্নগহনা ছিল, মেরে সবকিছু নিয়ে গেছে। গোপালগঞ্জ সদর থানার (ওসি) তদন্ত সিরাজুল ইসলাম জানায়, নিহত পরি রানী হাজরা তিনদিন ধরে নিখোঁজ ছিল। আজ সোমবার সকালে বাড়ির পাশ থেকে দূরগন্ধ পেয়ে স্থানীয়রা মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।