দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মাদারগঞ্জে নিখোঁজ অটোচালক জহরুল ইসলামের অর্ধগলিত লাশ উদ্ধার

নিখোঁজ অটোচালক জহরুল ইসলামের অর্ধগলিত লাশ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজ হওয়ার তিনদিন পর জহরুল ইসলাম (৬৫) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকের দহ ইউনিয়নের, ৬ নং ওয়ার্ডের ফাজিলপুর গ্রামে মাথা ভাঙা মোড় থেকে তেঘরিয়া সড়কের পাকা রাস্তার পাশের একটি ডোপা (জলাশয়) থেকে তার অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়।নিহত জহরুল ইসলাম উপজেলার ৩নং গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তছমেল মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদারগঞ্জ এলাকায় অটোরিক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে রাতে যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন জহরুল।

আরও  পড়ুন, ধামরাইয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

 পরে উপজেলার আমরিতলা  গ্রামের ব্রিজের পাশে তার খালি অটোরিকশাটি রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকালে স্থানীয়রা রাস্তার পাশের ডোপায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জহরুল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয় : লাশ উদ্ধার অর্ধগলিত নিখোঁজ অটোচালক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মাদারগঞ্জে নিখোঁজ অটোচালক জহরুল ইসলামের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজ হওয়ার তিনদিন পর জহরুল ইসলাম (৬৫) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকের দহ ইউনিয়নের, ৬ নং ওয়ার্ডের ফাজিলপুর গ্রামে মাথা ভাঙা মোড় থেকে তেঘরিয়া সড়কের পাকা রাস্তার পাশের একটি ডোপা (জলাশয়) থেকে তার অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়।নিহত জহরুল ইসলাম উপজেলার ৩নং গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তছমেল মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদারগঞ্জ এলাকায় অটোরিক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে রাতে যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন জহরুল।

আরও  পড়ুন, ধামরাইয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

 পরে উপজেলার আমরিতলা  গ্রামের ব্রিজের পাশে তার খালি অটোরিকশাটি রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকালে স্থানীয়রা রাস্তার পাশের ডোপায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জহরুল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x