দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বাসন থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামি গ্রেফতার

কুমিল্লায় নিখোঁজের চার দিন পর ধানখেতে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

সব মামলায় জামিনে, তবু বিদেশযাত্রা আটকে দেওয়ার দাবি মাহদীর

সাতক্ষীরায় এক মাস বিনামূল্যে চিকিৎসাসেবা, উদ্বোধন হলো ফ্যামিলি হেলথ কেয়ার সেন্টার

রাজৈর থানা এলাকা হতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের নগদ ৪৩,০০০/- (তেতাল্লিশ হাজার) টাকা উদ্ধার করলেন ডিবি পুলিশ

সংবাদ দিগন্তের বান্দরবান প্রতিনিধিকে আবারও প্রকাশ্যে হত্যার হুমকি: লামা থানায় জিডি

কসবায় ভুয়া জন্মনিবন্ধনের আবেদনে দোষ স্বীকার, ব্যক্তির এক মাসের কারাদণ্ড

লামায় তরুণীর লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, দুই যুবক আটক

লামায় তরুণীর লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, দুই যুবক আটক

কুমিল্লায় নিখোঁজের চার দিন পর ধানখেতে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের চার দিন পর ধানখেতে স্কুলছাত্রীর লাশ উদ্ধার
নিখোঁজের চার দিন পর ধানখেতে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

কুমিল্লার লালমাই উপজেলায় নিখোঁজের চার দিন পর জান্নাতুত তাজমীন (১৫) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহত তাজমীন কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত। তার বাবা আবদুল আলীম রেনাটা পিএলসি, কুমিল্লায় কর্মরত। তাদের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, চার দিন আগে এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় তাজমীন। পরে ওই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে যায় সে। সেখান থেকে বুধবার রাতে কুমিল্লার উদ্দেশে রওনা হওয়ার পর পরিবারের সঙ্গে তার যোগাযোগ হয়। পরিবারের দাবি, পথিমধ্যে রাতে বাবাকে ফোন করে কান্নাজড়িত কণ্ঠে তাজমীন জানায়, দুর্বৃত্তরা তাকে আটকে রেখেছে। দ্রুত উদ্ধার না করলে তাকে মেরে ফেলা হতে পারে বলেও জানায় সে। 

আরও পড়ুন ,সব মামলায় জামিনে, তবু বিদেশযাত্রা আটকে দেওয়ার দাবি মাহদীর

তবে কোথায় রয়েছে, তা স্পষ্ট করে বলতে পারেনি। এরপর একাধিকবার ফোন করেও মেয়ের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি বাবা আবদুল আলীম। মেয়ের সন্ধানে রাতেই খোঁজাখুঁজি শুরু করেন তিনি। বৃহস্পতিবার ভোরে লালমাই থানায় গিয়ে মেয়ের মরদেহ শনাক্ত করেন। স্থানীয়রা জানান, সকালে ধানখেতে এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তাঁরা। মরদেহের কাছাকাছি একটি সিএনজিচালিত অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলের আশপাশের কয়েকটি ধানখেতে চারাগাছ মাড়ানো অবস্থায় পাওয়া গেছে বলেও জানা গেছে। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার বিষয়টি ধারণা করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের সূত্র খুঁজে বের করা ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক তদন্ত সংস্থা কাজ শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্তের অগ্রগতি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিষয় : লাশ উদ্ধার ধানখেত স্কুলছাত্রীর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

কুমিল্লায় নিখোঁজের চার দিন পর ধানখেতে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x