দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

সব মামলায় জামিনে, তবু বিদেশযাত্রা আটকে দেওয়ার দাবি মাহদীর

বিদেশযাত্রা আটকে দেওয়ার দাবি মাহদীর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁর দাবি, সব মামলায় জামিনে থাকা সত্ত্বেও তাঁকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি।মাহদী হাসান নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁর জ্যামাইকা যাওয়ার কথা ছিল। ফ্লাইটটির নির্ধারিত সময় ছিল রাত ৯টা ৩৫ মিনিট। তবে বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়ায় তিনি যাত্রা করতে পারেননি।

আরও পড়ুন, তুরস্কের স্পিকারের কাছে প্রেসিডেন্টের উদ্দেশে শফিকুর রহমানের চিঠি

মাহদী হাসানের ভাষ্য অনুযায়ী, দেশের বাইরে যেতে হলে পুলিশের পক্ষ থেকে তাঁকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি বিমানবন্দর এলাকা ছেড়ে চলে যান।তবে তাঁকে বিমানবন্দরে আটকে দেওয়ার সুনির্দিষ্ট কারণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এবং তাঁর বিরুদ্ধে বিদেশযাত্রায় কোনো আদালতের নিষেধাজ্ঞা রয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিমানবন্দর কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে ঘটনার বিস্তারিত আরও স্পষ্ট হবে।

বিষয় : ছাত্র আন্দোলন বিদেশযাত্রা আটক মাহদীর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

সব মামলায় জামিনে, তবু বিদেশযাত্রা আটকে দেওয়ার দাবি মাহদীর

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁর দাবি, সব মামলায় জামিনে থাকা সত্ত্বেও তাঁকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি।মাহদী হাসান নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁর জ্যামাইকা যাওয়ার কথা ছিল। ফ্লাইটটির নির্ধারিত সময় ছিল রাত ৯টা ৩৫ মিনিট। তবে বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়ায় তিনি যাত্রা করতে পারেননি।

আরও পড়ুন, তুরস্কের স্পিকারের কাছে প্রেসিডেন্টের উদ্দেশে শফিকুর রহমানের চিঠি

মাহদী হাসানের ভাষ্য অনুযায়ী, দেশের বাইরে যেতে হলে পুলিশের পক্ষ থেকে তাঁকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি বিমানবন্দর এলাকা ছেড়ে চলে যান।তবে তাঁকে বিমানবন্দরে আটকে দেওয়ার সুনির্দিষ্ট কারণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এবং তাঁর বিরুদ্ধে বিদেশযাত্রায় কোনো আদালতের নিষেধাজ্ঞা রয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিমানবন্দর কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে ঘটনার বিস্তারিত আরও স্পষ্ট হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x