জয়পুরহাটে নারীর লাশ উদ্ধার, স্বামী নিখোঁজ তদন্তে পুলিশ
জয়পুরহাটের ক্ষেতলালে এক নারীকে হত্যার পর ধানখেতে লাশ পুঁতে রাখার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলেরঘাট এলাকায় স্থানীয়রা একটি ধানখেতে অর্ধপোতা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।আরো পড়ুন , শিশু নির্যাতন ঘিরে সংঘর্ষ মামা গুরুতর আহতনিহত নারী আশুরা বেগম (৪৫)। তিনি ওই এলাকার সুতার গুচ্ছগ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তার তৃতীয় স্বামী বাবলু হোসেন পলাতক রয়েছেন।স্থানীয়দের বরাতে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার দিন দিনভর নিহত নারীকে তার স্বামীর সঙ্গে দেখা গেছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং পলাতক স্বামীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।