দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

কুমিল্লায় নিখোঁজের চার দিন পর ধানখেতে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

সব মামলায় জামিনে, তবু বিদেশযাত্রা আটকে দেওয়ার দাবি মাহদীর

সাতক্ষীরায় এক মাস বিনামূল্যে চিকিৎসাসেবা, উদ্বোধন হলো ফ্যামিলি হেলথ কেয়ার সেন্টার

রাজৈর থানা এলাকা হতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের নগদ ৪৩,০০০/- (তেতাল্লিশ হাজার) টাকা উদ্ধার করলেন ডিবি পুলিশ

সংবাদ দিগন্তের বান্দরবান প্রতিনিধিকে আবারও প্রকাশ্যে হত্যার হুমকি: লামা থানায় জিডি

কসবায় ভুয়া জন্মনিবন্ধনের আবেদনে দোষ স্বীকার, ব্যক্তির এক মাসের কারাদণ্ড

লামায় তরুণীর লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, দুই যুবক আটক

সোনারগাঁয়ে মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থান, হাফ ভাড়ার দাবিতে আল্টিমেটাম

সোনারগাঁয়ে মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থান, হাফ ভাড়ার দাবিতে আল্টিমেটাম

সাতক্ষীরায় এক মাস বিনামূল্যে চিকিৎসাসেবা, উদ্বোধন হলো ফ্যামিলি হেলথ কেয়ার সেন্টার

সাতক্ষীরায় এক মাস বিনামূল্যে চিকিৎসাসেবা, উদ্বোধন হলো ফ্যামিলি হেলথ কেয়ার সেন্টার
উদ্বোধন হলো ফ্যামিলি হেলথ কেয়ার সেন্টার

সাতক্ষীরায় সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যে ‘নওশাদ-জোহরা-এরশাদ-হাফিজা’ মেমোরিয়াল ফ্যামিলি হেলথ কেয়ার সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে আগামী এক মাস রোগীদের চিকিৎসকের ফি ছাড়াই বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ উপকৃত হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।শুক্রবার (৯ অক্টোবর '২৬) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের মুনজিতপুরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন একাডেমি মসজিদ রোডে অবস্থিত সেবাকেন্দ্রটির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।সাবেক সমবায় কর্মকর্তা আলহাজ্ব নজরুল ইসলামের ব্যবস্থাপনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. কিরণ কান্তি রায়, সাবেক নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ইয়াছিন আলী তরফদার, মাওলানা মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্বোধন উপলক্ষে ৯ অক্টোবর থেকে পরবর্তী এক মাস এ কেন্দ্রে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। এ সময়ে চিকিৎসকদের কোনো ফি নেওয়া হবে না। ফলে চিকিৎসকের পরামর্শ নিতে আর্থিক সংকটে থাকা রোগীদের জন্য এটি একটি সহায়ক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন,  সংবাদ দিগন্তের বান্দরবান প্রতিনিধিকে আবারও প্রকাশ্যে হত্যার হুমকি: লামা থানায় জিডি

সেবাকেন্দ্রটিতে মেডিসিন, ডায়াবেটিস, হৃদরোগ, শিশু, বাত-ব্যথা, নিউরোলজি, চর্ম ও যৌনরোগ, গাইনি ও প্রসূতি এবং দন্তচিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকদের মাধ্যমে রোগীরা তাঁদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ ও চিকিৎসাসেবা নিতে পারবেন।চিকিৎসক হিসেবে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মুসান্না গালিব, ডা. বুবাইয়াত করিম রিমকি, ডা. মো. মনিরুজ্জামান ও ডা. তামান্না। তাঁরা নিজ নিজ বিশেষায়িত ক্ষেত্রে চিকিৎসাসেবা দিয়ে থাকেন।উদ্বোধনের প্রথম দিনেই কয়েকশ রোগী ও সেবাপ্রত্যাশীর উপস্থিতি দেখা যায়। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে তাঁদের অনেকে সন্তোষ প্রকাশ করেন।সাতক্ষীরায় চিকিৎসাব্যয় ও চিকিৎসকের ফি বহন করতে হিমশিম খাওয়া মানুষের জন্য এ উদ্যোগ কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে এক মাসের বিনামূল্যে চিকিৎসাসেবার সুযোগ কাজে লাগিয়ে নিম্ন আয়ের রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ নিতে পারবেন।তবে এ উদ্যোগের দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে সেবার ধারাবাহিকতা, চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি এবং রোগীদের প্রয়োজন অনুযায়ী সেবা পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ স্বাস্থ্যসেবায় মানুষের প্রবেশাধিকার বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

বিষয় : চিকিৎসাসেবা হেলথ কেয়ার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় এক মাস বিনামূল্যে চিকিৎসাসেবা, উদ্বোধন হলো ফ্যামিলি হেলথ কেয়ার সেন্টার

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x