দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

কসবায় ভুয়া জন্মনিবন্ধনের আবেদনে দোষ স্বীকার, ব্যক্তির এক মাসের কারাদণ্ড

লামায় তরুণীর লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, দুই যুবক আটক

সোনারগাঁয়ে মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থান, হাফ ভাড়ার দাবিতে আল্টিমেটাম

গোবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় শিক্ষার্থীদের নবীণ বরণ-২০২৬

টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারের মাঝে সাড়ে ৭ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড

বাসন থানার বিশেষ অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ।

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ।

কসবায় ভুয়া জন্মনিবন্ধনের আবেদনে দোষ স্বীকার, ব্যক্তির এক মাসের কারাদণ্ড

কসবায় ভুয়া জন্মনিবন্ধনের আবেদনে দোষ স্বীকার, ব্যক্তির এক মাসের কারাদণ্ড
এক মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মিথ্যা তথ্য দিয়ে তিনটি জন্মনিবন্ধন করার চেষ্টার অপরাধে মো. আবুল কালাম (৪২) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বেলা ২টার দিকে উপজেলার ৪ নম্বর খাড়েরা ইউনিয়ন পরিষদে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত মো. আবুল কালাম কসবা উপজেলার শাহপুর গ্রামের তোরাফ আলীর ছেলে। জানা যায়, এক ব্যক্তির ভুয়া ছেলে ও দুই মেয়ের পরিচয় ব্যবহার করে তিনটি জন্মনিবন্ধনের আবেদন করেন আবুল কালাম। বিষয়টি সন্দেহজনক মনে হলে খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান আবেদনগুলো যাচাই করেন। যাচাইয়ে দেখা যায়, আবেদনে উল্লেখিত ব্যক্তির কোনো ছেলে সন্তান নেই এবং আবেদনপত্রে উল্লিখিত নামের কোনো মেয়েও তাঁর নেই।

আরও পড়ুন,লামায় তরুণীর লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, দুই যুবক আটক

পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। তাঁর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনার সত্যতা যাচাই এবং অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। উপজেলা প্রশাসন জানিয়েছে, সঠিক ও নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে এবং মিথ্যা তথ্য দিয়ে নিবন্ধন করার অপচেষ্টা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : কারাদণ্ড স্বীকার জন্মনিবন্ধন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

কসবায় ভুয়া জন্মনিবন্ধনের আবেদনে দোষ স্বীকার, ব্যক্তির এক মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মিথ্যা তথ্য দিয়ে তিনটি জন্মনিবন্ধন করার চেষ্টার অপরাধে মো. আবুল কালাম (৪২) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বেলা ২টার দিকে উপজেলার ৪ নম্বর খাড়েরা ইউনিয়ন পরিষদে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত মো. আবুল কালাম কসবা উপজেলার শাহপুর গ্রামের তোরাফ আলীর ছেলে। জানা যায়, এক ব্যক্তির ভুয়া ছেলে ও দুই মেয়ের পরিচয় ব্যবহার করে তিনটি জন্মনিবন্ধনের আবেদন করেন আবুল কালাম। বিষয়টি সন্দেহজনক মনে হলে খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান আবেদনগুলো যাচাই করেন। যাচাইয়ে দেখা যায়, আবেদনে উল্লেখিত ব্যক্তির কোনো ছেলে সন্তান নেই এবং আবেদনপত্রে উল্লিখিত নামের কোনো মেয়েও তাঁর নেই।

আরও পড়ুন,লামায় তরুণীর লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, দুই যুবক আটক

পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। তাঁর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনার সত্যতা যাচাই এবং অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। উপজেলা প্রশাসন জানিয়েছে, সঠিক ও নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে এবং মিথ্যা তথ্য দিয়ে নিবন্ধন করার অপচেষ্টা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x