নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক করার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে অবস্থান নেন কলেজটির প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।শিক্ষার্থীরা প্রায় আধা ঘণ্টা মহাসড়কে অবস্থান নিয়ে হাফ ভাড়া চালুর দাবি জানান। পরে বাস মালিকদের আগামী রোববারের মধ্যে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করার আল্টিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান তারা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।আন্দোলনকারী শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, আগামী রোববারের মধ্যে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন,গোবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় শিক্ষার্থীদের নবীণ বরণ-২০২৬
নির্ধারিত সময়ের মধ্যে হাফ ভাড়া চালু না হলে সোনারগাঁয়ের সব শিক্ষার্থীকে নিয়ে মহাসড়কে অবস্থানসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।শিক্ষার্থীরা জানান, হাফ ভাড়া চালু, নারী যাত্রীদের হয়রানি বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে গত ২৯ সেপ্টেম্বর স্থানীয় শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এর পরদিন উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবহন মালিক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ওই সভায় মোগরাপাড়া থেকে গুলিস্তান পর্যন্ত দোয়েল ও স্বদেশ পরিবহনের বাসে শিক্ষার্থীদের জন্য ৫৫ টাকা এবং সাধারণ যাত্রীদের জন্য ৭৫ টাকা ভাড়া নির্ধারণ করে উপজেলা প্রশাসন। তবে শিক্ষার্থীদের দাবি, ৫৫ টাকা নয়, হাফপাস হিসেবে ভাড়া ৪০ টাকা নির্ধারণ করতে হবে।কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, শিক্ষার্থীরা হাফপাস ভাড়ার দাবিতে আন্দোলন করেছে। কিছুক্ষণ মহাসড়কে অবস্থানের পর তারা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিষয় : সোনারগাঁ আল্টিমেটাম অবস্থান

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন