দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১০ মে ২০২৬

মাদারীপুরে *সুস্বাস্থ্যেই কর্মচাঞ্চল্য* ' ব্যানারে  চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

‎আহত সাংবাদিক দুলালকে দেখতে হাসপাতালে প্রশাসনের কর্মকর্তারা

টঙ্গীতে ওসি মাকছুদুল আলমের জিরো টলারেন্স: ৪০ দিনের বিশেষ অভিযানে ৪১৯ অপরাধী গ্রেপ্তার, জব্দ বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র।  ​

কিশোর গ্যাং-মাদকের বিরুদ্ধে সিএমপি কমিশনারের কঠোর বার্তা

নরসিংদীতে দিনব্যাপী ‘রেমিট্যান্স উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

নিজের হাতে খুঁড়েছেন কবর,পাশে বসেই জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষা রহিমের

স্টেশনের ৭ নং পার্কিংয়ে জামাই-বউ-শাশুড়ির রমরমা ইয়াবার বাজার

জাতীয় কন্যাশিশু দিবসে সাতক্ষীরায় র‌্যালি-আলোচনা সভা

মানিকখালী বাজারে রেললাইন সংলগ্ন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী রেলওয়ে স্টেশনের আওতাধীন মানিকখালী বাজার এলাকায় রেললাইন সংলগ্ন স্থান থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (১০ মে ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে বাজারের মেইন রোডের পাশে ইসরাইল মেম্বারের প্রিয়া-রিয়া টেলিকমের সামনে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন, মিরপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাজারে লোকজনের চলাচলের সময় রেললাইন সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে কাছে গিয়ে দেখা যায় তিনি মারা গেছেন। এ খবর দ্রুত পুরো বাজার এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। মানিকখালী রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, সকালে দায়িত্ব পালনকালে স্থানীয় কয়েকজন এসে তাকে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরে কিশোরগঞ্জ রেলওয়ে থানাকে অবহিত করেন।

আরও পড়ুন, মেডিকেল সেন্টারে মোবাইল কোর্ট, জরিমানা ৫৫ হাজার

খবর পেয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানার এসআই দীপক কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এসআই দীপক কুমার রায় জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিক সুরতহাল রিপোর্টে মরদেহে কোনো বড় ধরনের আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন, গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, ‘এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী ’

পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তি ভবঘুরে নাকি অন্য কোনো স্থান থেকে এখানে এসে মারা গেছেন— বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের এলাকার লোকজনের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ ধারণা করছেন এটি স্বাভাবিক মৃত্যু, আবার কেউ রহস্যজনক মৃত্যুর আশঙ্কাও করছেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন, লামায় ড্রেইনের পানি ও কেমিক্যালে তৈরি হচ্ছে শিশুদের পছন্দের আইসক্রিম

স্থানীয় সচেতন মহল জানান, রেললাইন ও বাজারসংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের দাবি জানিয়েছেন তারা।

বিষয় : লাশ উদ্ধার ‎কিশোরগঞ্জ মানিকখালী বাজার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মানিকখালী বাজারে রেললাইন সংলগ্ন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x