কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তান নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের মিঠামইন উপজেলার ভাতশালা সেতু সংলগ্ন কাস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আরও পড়ুন, কসবায় ঈদুল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত ৭৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণনিহতরা হলেন মিঠামইন উপজেলার মহিষাকান্দি গ্রামের মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের ছেলে আয়ান (৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন মনির হোসেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি চালবোঝাই পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।আরও পড়ুন, আলীকদমে কবরস্থানের পাহাড় কেটে দুইটি কবর সহ মাটি বিক্রির অভিযোগদুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা সেটি আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আরও পড়ুন, ব্যবসায়িক দ্বন্দ্বে বিএনপি নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলনমিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।