সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।রোববার (৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়া (৩৫) নিহত হন।
আরও পড়ুন, শ্রীপুরে সাংবাদিক সুজন মন্ডলের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
নিহত বাচ্চু মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে। তিনি সৌদি আরব শাখা জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন। দেশে থাকাকালেও তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।
আরও পড়ুন, জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ‘মেগা অভিযান’
পারিবারিক সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া দুই কন্যা ও এক ছেলের সন্তানের জনক। তাদের মধ্যে একজন কন্যা সন্তান মানসিক প্রতিবন্ধী। বাচ্চু মিয়ার মৃত্যু তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে মক্কা প্রবাসী ইমরান হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যে এলাকায় মিসাইল হামলার ঘটনা ঘটেছে সেখানে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।
বিষয় : সৌদি বিস্ফোরণ যুবক বাচ্চু মিয়া কিশোরগঞ্জ নিহত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬
সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।রোববার (৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়া (৩৫) নিহত হন।
আরও পড়ুন, শ্রীপুরে সাংবাদিক সুজন মন্ডলের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
নিহত বাচ্চু মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে। তিনি সৌদি আরব শাখা জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন। দেশে থাকাকালেও তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।
আরও পড়ুন, জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ‘মেগা অভিযান’
পারিবারিক সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া দুই কন্যা ও এক ছেলের সন্তানের জনক। তাদের মধ্যে একজন কন্যা সন্তান মানসিক প্রতিবন্ধী। বাচ্চু মিয়ার মৃত্যু তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে মক্কা প্রবাসী ইমরান হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যে এলাকায় মিসাইল হামলার ঘটনা ঘটেছে সেখানে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।

আপনার মতামত লিখুন