ভারতে ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি যুবক
ভারতে দীর্ঘ ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশ প্রত্যাবাসন আইনে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।আরও পড়ুন, ফাঁকা সরকে বেপরোয়া গতির বলি দুই শিক্ষার্থীফেরত আসা এসব যুবকের বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায়। তারা জানিয়েছেন, গার্মেন্টসে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি দালাল চক্র সীমান্ত পথে অবৈধভাবে তাদের ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। আদালতের নির্দেশে তাদের পাঠানো হয় চেন্নাই সেন্ট্রাল কারাগারে। প্রায় ১৭ মাস কারাভোগের পর আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরার সুযোগ পান তারা।আরও পড়ুন, বগুড়া শহরে কোরবানির মাংসের অস্থায়ী হাট, কেজিপ্রতি ৭৮০–৮০০ টাকাইমিগ্রেশন কার্যক্রম শেষ হওয়ার পর বেনাপোল পোর্ট থানার পুলিশের উপস্থিতিতে তাদের মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার-এর কাছে হস্তান্তর করা হয়, যাতে পরবর্তী আইনি সহায়তা নিশ্চিত করা যায়। ফেরত আসা কয়েকজন যুবক অভিযোগ করেন, দেশে ফেরানোর কথা বলে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। একই সঙ্গে তারা দাবি করেন, এখনও ভারতের বিভিন্ন কারাগারে প্রায় দুই হাজার বাংলাদেশি আটক রয়েছেন।আরও পড়ুন, ‘নয়ন ভরা জল’ গেয়ে রাতারাতি ভাইরাল লাইলী বেগমসংস্থাটির ফিল্ড অফিসার শরিফুল ইসলাম জানান, গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা তাদের ভারতে নিয়ে যায়। পরে তারা প্রতারণার শিকার হন। যেহেতু তারা প্রাপ্তবয়স্ক, তাই প্রয়োজনীয় সহায়তা শেষে নিজ নিজ দায়িত্বে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। অন্যদিকে, তাপস কুমার আঢ্য জানান, ফেরত আসা ৩৬ বাংলাদেশিকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে।