মাদারগঞ্জ :জামালপুরের মাদারগঞ্জ পৌরসভা ৩নং ওয়ার্ড গাবেরগ্রামঝালোপাড়া গ্রাম থেকে অপু বর্মন (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সকালে নিজ বসতঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অপু বর্মন ওই এলাকার সবারন বর্মনের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমাতে যান অপু বর্মন। পরদিন সকালে দীর্ঘক্ষণ দরজা না খোলায় পরিবারের লোকজনের সন্দেহ হয়।
আরও পড়ুন, ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি, হাতকড়া পরেই মায়ের শেষ বিদায়ে শাহিদ মাহমুদ
পরে তারা দরজার ফাঁক দিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।খবর পেয়ে মাদারগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
বিষয় : যুবক ঝুলন্ত মরদে নিজ ঘর

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন