দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

৫ ঘণ্টার প্যারোলে মুক্তি, হাতকড়া পরেই মায়ের শেষ বিদায়ে শাহিদ মাহমুদ

হাতকড়া পরেই মায়ের শেষ বিদায়ে শাহিদ মাহমুদ

নীলফামারীতে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।মঙ্গলবার দুপুর ১২টার দিকে রংপুর জেলা কারাগার থেকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান শাহিদ মাহমুদ।পরে পুলিশি নিরাপত্তায় দুপুর ২টা ৩০ মিনিটে নীলফামারী শহরের ডাকবাংলো সার্কিট হাউস ঈদগাহ মাঠে মায়ের জানাজায় অংশ নেন তিনি।শেষে তাকে আবার রংপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন, খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, মায়ের জানাজায় অংশগ্রহণের জন্য তাকে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।শহরে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলেও জানান তিনি।প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর দুটি হত্যা মামলাসহ পাঁচটি মামলার আসামি শাহিদ মাহমুদ। ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর রংপুর নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।প্যারোলের নির্ধারিত সময় শেষ হওয়ার পর তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : প্যারোলে মুক্তি হাতকড়া মায়ের জানাজায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

৫ ঘণ্টার প্যারোলে মুক্তি, হাতকড়া পরেই মায়ের শেষ বিদায়ে শাহিদ মাহমুদ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

নীলফামারীতে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।মঙ্গলবার দুপুর ১২টার দিকে রংপুর জেলা কারাগার থেকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান শাহিদ মাহমুদ।পরে পুলিশি নিরাপত্তায় দুপুর ২টা ৩০ মিনিটে নীলফামারী শহরের ডাকবাংলো সার্কিট হাউস ঈদগাহ মাঠে মায়ের জানাজায় অংশ নেন তিনি।শেষে তাকে আবার রংপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন, খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, মায়ের জানাজায় অংশগ্রহণের জন্য তাকে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।শহরে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলেও জানান তিনি।প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর দুটি হত্যা মামলাসহ পাঁচটি মামলার আসামি শাহিদ মাহমুদ। ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর রংপুর নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।প্যারোলের নির্ধারিত সময় শেষ হওয়ার পর তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত