খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শরীফ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।৪ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সদস্যদের অভিযোগ, সকালে স্কুলে যাওয়ার পথে গরু চরানো ব্যক্তি শরীফ হোসেন শিক্ষার্থীকে একা পেয়ে জোরপূর্বক পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন।
আরও পড়ুন, ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আটক ২ মাদকসেবী
পরে শিক্ষার্থী বিষয়টি তার এক সহপাঠী ও বিদ্যালয়ের এক শিক্ষিকাকে জানায়।ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন অভিযুক্ত শরীফ হোসেনকে আটক করে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : আটক স্কুলছাত্রীকে ধর্ষণ ।ভুক্তভোগী

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শরীফ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।৪ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সদস্যদের অভিযোগ, সকালে স্কুলে যাওয়ার পথে গরু চরানো ব্যক্তি শরীফ হোসেন শিক্ষার্থীকে একা পেয়ে জোরপূর্বক পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন।
আরও পড়ুন, ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আটক ২ মাদকসেবী
পরে শিক্ষার্থী বিষয়টি তার এক সহপাঠী ও বিদ্যালয়ের এক শিক্ষিকাকে জানায়।ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন অভিযুক্ত শরীফ হোসেনকে আটক করে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন