দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৬ জুলাই ২০২৬

ধানমণ্ডির সুধাসদনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সুধাসদনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

রাজধানীর ধানমণ্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন সুধাসদন থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।শনিবার সকাল ১১টার দিকে ধানমণ্ডি ৫ নম্বর সড়কের সুধাসদন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত যুবকের নাম মো. শাকিল। তার বয়স ২০ বছর। তিনি মোহাম্মদপুরের ঝিগাতলার শিবপুরটালি অফিস এলাকার সেকান্দার আলী মাতুব্বরের ছেলে।

আরও পড়ুন, রাজধানীজুড়ে ডিএমপির অভিযান: ৪৪২ গ্রেপ্তার, ২৯ মামলা

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ধানমণ্ডি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ভবনের ভেতর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।ধানমণ্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ ওয়াদুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : যুবক ঝুলন্ত মরদেহ পরিত্যক্ত বাসভবন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৬ জুলাই ২০২৬

ধানমণ্ডির সুধাসদনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর ধানমণ্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন সুধাসদন থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।শনিবার সকাল ১১টার দিকে ধানমণ্ডি ৫ নম্বর সড়কের সুধাসদন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত যুবকের নাম মো. শাকিল। তার বয়স ২০ বছর। তিনি মোহাম্মদপুরের ঝিগাতলার শিবপুরটালি অফিস এলাকার সেকান্দার আলী মাতুব্বরের ছেলে।

আরও পড়ুন, রাজধানীজুড়ে ডিএমপির অভিযান: ৪৪২ গ্রেপ্তার, ২৯ মামলা

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ধানমণ্ডি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ভবনের ভেতর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।ধানমণ্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ ওয়াদুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত