দৈনিক সংবাদ দিগন্ত

রাজধানীজুড়ে ডিএমপির অভিযান: ৪৪২ গ্রেপ্তার, ২৯ মামলা

রাজধানীজুড়ে ডিএমপির অভিযান

রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দায়ের করা হয়েছে ২৯টি মামলা। অভিযানে উদ্ধার হয়েছে মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিমকার্ড, ব্যাংক কার্ডসহ বিভিন্ন আলামত। বিস্তারিত জানাচ্ছেন...রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ—ডিএমপি।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, একই সময়ে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ১১৯ জন মিরপুর বিভাগ থেকে। এছাড়া তেজগাঁও বিভাগে ৬৭ জন, 

আরও  পড়ুন, ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, প্রাণ গেলো দুই শিক্ষার্থীর

উত্তরা বিভাগে ৫৬ জন, মতিঝিলে ৫৪ জন, ওয়ারীতে ৪৯ জন, রমনায় ৩১ জন, লালবাগে ৩০ জন এবং গুলশান বিভাগে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে ৬ জন এবং সিটিটিসি একজনকে।অভিযানে উদ্ধার করা হয়েছে ৪৬ পিস ইয়াবা, ২১৬ গ্রাম গাঁজা, ১৬টি মোবাইল ফোন, ৪৪৩টি সিমকার্ড, ২১টি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড, ১০টি চেক বইসহ অপরাধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং রাজধানীতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : গ্রেপ্তার ডিএমপি মাদকদ্রব্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৬ জুলাই ২০২৬

রাজধানীজুড়ে ডিএমপির অভিযান: ৪৪২ গ্রেপ্তার, ২৯ মামলা

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দায়ের করা হয়েছে ২৯টি মামলা। অভিযানে উদ্ধার হয়েছে মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিমকার্ড, ব্যাংক কার্ডসহ বিভিন্ন আলামত। বিস্তারিত জানাচ্ছেন...রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ—ডিএমপি।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, একই সময়ে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ১১৯ জন মিরপুর বিভাগ থেকে। এছাড়া তেজগাঁও বিভাগে ৬৭ জন, 

আরও  পড়ুন, ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, প্রাণ গেলো দুই শিক্ষার্থীর

উত্তরা বিভাগে ৫৬ জন, মতিঝিলে ৫৪ জন, ওয়ারীতে ৪৯ জন, রমনায় ৩১ জন, লালবাগে ৩০ জন এবং গুলশান বিভাগে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে ৬ জন এবং সিটিটিসি একজনকে।অভিযানে উদ্ধার করা হয়েছে ৪৬ পিস ইয়াবা, ২১৬ গ্রাম গাঁজা, ১৬টি মোবাইল ফোন, ৪৪৩টি সিমকার্ড, ২১টি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড, ১০টি চেক বইসহ অপরাধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং রাজধানীতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত