দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, প্রাণ গেলো দুই শিক্ষার্থীর

সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে চারটি গাড়ির সংঘর্ষের ঘটনায়  মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই  ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা। সে  মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। অপর জন  মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা। তিনি উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। তারা দুজনই একই পরিবারের ফুপাতো-মামাতো ভাই।পুলিশ জানায়, শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নষ্ট হয়ে যায়।  

পরে ওই বাসটি সড়কের থেমে গেলে পিছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার ও কভারভ্যান এবং মোটরসাইকেল ব্রেক করে। কিন্তু মোটরসাইকেলের পিছনে থেকে আসা দ্রুতগতির স্বাধীন পরিবহনের একটি বাস এসে মোটরসাইকেল, কভারভ্যান ও প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে  মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী আহত হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন   বলেন, খবর পেয়ে কোন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।  দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে। এছাড়া নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বিষয় : দুই শিক্ষার্থী গাড়ির সংঘর্ষ মহাসড়কে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৬ জুলাই ২০২৬

ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, প্রাণ গেলো দুই শিক্ষার্থীর

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে চারটি গাড়ির সংঘর্ষের ঘটনায়  মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই  ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা। সে  মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। অপর জন  মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা। তিনি উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। তারা দুজনই একই পরিবারের ফুপাতো-মামাতো ভাই।পুলিশ জানায়, শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নষ্ট হয়ে যায়।  

পরে ওই বাসটি সড়কের থেমে গেলে পিছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার ও কভারভ্যান এবং মোটরসাইকেল ব্রেক করে। কিন্তু মোটরসাইকেলের পিছনে থেকে আসা দ্রুতগতির স্বাধীন পরিবহনের একটি বাস এসে মোটরসাইকেল, কভারভ্যান ও প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে  মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী আহত হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন   বলেন, খবর পেয়ে কোন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।  দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে। এছাড়া নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত