দৈনিক সংবাদ দিগন্ত

মাদারগঞ্জে ট্রাকচাপায় দুই প্রাথমিক শিক্ষার্থী গুরুতর আহত

জামালপুরের মাদারগঞ্জে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার মাদারগঞ্জ-জামালপুর সড়কের ভেলামারী  এলাকায় এই দুর্ঘটনা ঘটে।আহত শিক্ষার্থীরা হলো— ১৭ নং ভেলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র শাওন (৭)পিতা মৃত আব্দুল জলিল এবং একই বিদ্যালয়ের প্রথম  শ্রেণির ছাত্র জিহাদ (৭)। তাদের বাড়ি ভেলামারী মধ্যে পাড়া এলাকায়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮.৩০ মিনিট দিকে চার শিক্ষার্থী বাড়ি থেকে হেঁটে বিদ্যালয়ে যাচ্ছিল। ভেলামারী প্রাইমারি স্কুল সামনে পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে তারা দুজনেই গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে।স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।আরও্র পড়ুন, কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ জনের কারাদণ্ড, ১৩ মামলায় জরিমানা সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করেন। আহত ২ প্রাইমারী শিক্ষার্থীর একজনের অবস্থা গুরুতর, তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটির শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয় রাস্তা অবরোধ করে রাখেন। তারা ওই সড়কে গতিরোধক নির্মাণ ও ট্রাকচালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রণের, ঘাতক ড্রাইভার কে ধরে শাস্তির দাবি জানিয়েছেন। পরে পুলিশ গিয়ে রাস্তা অবরোধ কারীদের সরিয়ে দিয়ে  যানবাহন চলাচল স্বাভাবিক করেন 

মাদারগঞ্জে ট্রাকচাপায় দুই প্রাথমিক শিক্ষার্থী গুরুতর আহত