কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, গবাদিপশু ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক।বিজিবি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের পাশাপাশি গবাদিপশু ও বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়।আরো পড়ুন , অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, খাগড়াছড়িতে হোটেলকে জরিমানাজব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।