দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মৌচাকে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

ধামরাইয়ে জুলাই শহীদ সাদের স্মৃতি চিরভাস্বর রাখতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিরাপত্তার বলয়ে চট্টগ্রাম ও বিশেষ নজরে জে এম সেন হল

মহেশপুরের বিভিন্ন সার্বজনীন দূর্গাপুজা মণ্ডব পরিদর্শন করেন ৫৮ বিজিবি’র পরিচালক লেঃ কর্নেল

শ্যামনগরে শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইউএনও

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বসবে ৮ হাজার ১২১ শিক্ষার্থী

বাসনে পুলিশের বিশেষ অভিযান, মাদক মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

গোলাপগঞ্জে ক্লিনিকে ঢুকে হামলার অভিযোগ: ৫ লাখ টাকা লুট, আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আটক ২

গোলাপগঞ্জে ক্লিনিকে ঢুকে হামলার অভিযোগ: ৫ লাখ টাকা লুট, আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আটক ২

ধামরাইয়ে জুলাই শহীদ সাদের স্মৃতি চিরভাস্বর রাখতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

ধামরাইয়ে জুলাই শহীদ সাদের স্মৃতি চিরভাস্বর রাখতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন
জুলাই শহীদ সাদের স্মৃতি চিরভাস্বর রাখতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

২০২৪ সালের রক্তঝরা জুলাই গণ-অভ্যুত্থানে আত্মাহুতি দেওয়া বীর শহীদ আফিকুল ইসলাম সাদের স্মৃতিকে অম্লান করে রাখতে এবং তাঁর বীরত্বগাঁথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ঢাকার ধামরাইয়ে নির্মিত হতে যাচ্ছে জুলাই শহীদ সাদ স্মৃতিস্তম্ভ। শনিবার (১৭ অক্টোবর) সকালে ধামরাইয়ের ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই স্মৃতিস্তম্ভের নির্মাণকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন। আবেগঘন পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ সাদের বাবা। এছাড়াও উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন, মোঃ সামসুল ইসলাম, সাধারণ সম্পাদক ধামরাই উপজেলা বিএনপি, আনোয়ার জাহিদ তালুকদার, সহ-সভাপতি, ধামরাই পৌর বিএনপি, আশিকুজ্জামান স্বপন, সাধারণ সম্পাদক, ধামরাই পৌর বিএনপি, ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ। এ সময় তারা বীর শহীদ সাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ছেলের স্মৃতিবিজড়িত প্রাঙ্গণে আবেগাপ্লুত কণ্ঠে শহীদ সাদের বাবা বলেন, 

আরও  পড়ুন. প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিরাপত্তার বলয়ে চট্টগ্রাম ও বিশেষ নজরে জে এম সেন হল

আমার ছেলের এই স্মৃতিস্তম্ভ যেন কেবল ইট-পাথরের কোনো সাধারণ স্থাপনা না হয়। এটি যেন হয়ে ওঠে অন্যায়, অবিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ, অধিকার আদায়ের লড়াই এবং সর্বোচ্চ আত্মত্যাগের জীবন্ত প্রতীক। দ্রুত কাজ শেষ হলে ভবিষ্যৎ প্রজন্ম এখানে এসে সাদের বীরত্বগাথা থেকে দেশপ্রেমের শিক্ষা নিতে পারবে। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন বলেন, জুলাই আন্দোলনে আফিকুল ইসলাম সাদের আত্মত্যাগ এ দেশের ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে। জাতি চিরকাল তাঁর এই বীরত্ব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। গণ-অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস এবং তরুণ প্রজন্মের রক্তের বিনিময়ে অর্জিত মূল্যবোধ টিকিয়ে রাখতে এই স্মৃতিস্তম্ভ এক অনন্য ভূমিকা পালন করবে। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল দিনে ধামরাইয়ের হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের নির্মম গুলিতে গুরুতর আহত হন আফিকুল ইসলাম সাদ। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পর ৮ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর তরুণ। যে প্রাঙ্গণে তিনি নিজের বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন, ঠিক সেই স্থানেই নির্মিত হতে যাওয়া এই স্মৃতিস্তম্ভটি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের চিরন্তন প্রেরণা হয়ে দাঁড়িয়ে থাকবে।

বিষয় : মাদকদ্রব্য শহীদ সাদের স্মৃতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ধামরাইয়ে জুলাই শহীদ সাদের স্মৃতি চিরভাস্বর রাখতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x