দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৯ মে ২০২৬

রংপুরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্য

লামায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ: জাবেদ রেজা

জুলাই শহীদ দিবসে  ত্যাগের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রার শুরু আজ

গঙ্গাচড়ায় পুলিশের অভিযানে ১৫ বোতল এস্কাফ উদ্ধার, মাদক কারবারি পলাতক

 হরিনাথপুরে স্বেচ্ছাসেবক দল নেতার নিজ উদ্যোগে রাস্তা মেরামত

মাদারগঞ্জে গিয়াস উদ্দিন প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বন্যায় বিপর্যস্তদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের তাগিদ

ভারতে ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি যুবক

ভারতে দীর্ঘ ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশ প্রত্যাবাসন আইনে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন, ফাঁকা সরকে বেপরোয়া গতির বলি দুই শিক্ষার্থী

ফেরত আসা এসব যুবকের বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায়। তারা জানিয়েছেন, গার্মেন্টসে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি দালাল চক্র সীমান্ত পথে অবৈধভাবে তাদের ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। আদালতের নির্দেশে তাদের পাঠানো হয় চেন্নাই সেন্ট্রাল কারাগারে। প্রায় ১৭ মাস কারাভোগের পর আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরার সুযোগ পান তারা।

আরও পড়ুন, বগুড়া শহরে কোরবানির মাংসের অস্থায়ী হাট, কেজিপ্রতি ৭৮০–৮০০ টাকা

ইমিগ্রেশন কার্যক্রম শেষ হওয়ার পর বেনাপোল পোর্ট থানার পুলিশের উপস্থিতিতে তাদের মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার-এর কাছে হস্তান্তর করা হয়, যাতে পরবর্তী আইনি সহায়তা নিশ্চিত করা যায়। ফেরত আসা কয়েকজন যুবক অভিযোগ করেন, দেশে ফেরানোর কথা বলে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। একই সঙ্গে তারা দাবি করেন, এখনও ভারতের বিভিন্ন কারাগারে প্রায় দুই হাজার বাংলাদেশি আটক রয়েছেন।

আরও পড়ুন, ‘নয়ন ভরা জল’ গেয়ে রাতারাতি ভাইরাল লাইলী বেগম

সংস্থাটির ফিল্ড অফিসার শরিফুল ইসলাম জানান, গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা তাদের ভারতে নিয়ে যায়। পরে তারা প্রতারণার শিকার হন। যেহেতু তারা প্রাপ্তবয়স্ক, তাই প্রয়োজনীয় সহায়তা শেষে নিজ নিজ দায়িত্বে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। অন্যদিকে, তাপস কুমার আঢ্য জানান, ফেরত আসা ৩৬ বাংলাদেশিকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে।

বিষয় : ভারত যুবক বাংলাদেশি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

ভারতে ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি যুবক

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

ভারতে দীর্ঘ ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশ প্রত্যাবাসন আইনে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন, ফাঁকা সরকে বেপরোয়া গতির বলি দুই শিক্ষার্থী

ফেরত আসা এসব যুবকের বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায়। তারা জানিয়েছেন, গার্মেন্টসে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি দালাল চক্র সীমান্ত পথে অবৈধভাবে তাদের ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। আদালতের নির্দেশে তাদের পাঠানো হয় চেন্নাই সেন্ট্রাল কারাগারে। প্রায় ১৭ মাস কারাভোগের পর আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরার সুযোগ পান তারা।

আরও পড়ুন, বগুড়া শহরে কোরবানির মাংসের অস্থায়ী হাট, কেজিপ্রতি ৭৮০–৮০০ টাকা

ইমিগ্রেশন কার্যক্রম শেষ হওয়ার পর বেনাপোল পোর্ট থানার পুলিশের উপস্থিতিতে তাদের মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার-এর কাছে হস্তান্তর করা হয়, যাতে পরবর্তী আইনি সহায়তা নিশ্চিত করা যায়। ফেরত আসা কয়েকজন যুবক অভিযোগ করেন, দেশে ফেরানোর কথা বলে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। একই সঙ্গে তারা দাবি করেন, এখনও ভারতের বিভিন্ন কারাগারে প্রায় দুই হাজার বাংলাদেশি আটক রয়েছেন।

আরও পড়ুন, ‘নয়ন ভরা জল’ গেয়ে রাতারাতি ভাইরাল লাইলী বেগম

সংস্থাটির ফিল্ড অফিসার শরিফুল ইসলাম জানান, গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা তাদের ভারতে নিয়ে যায়। পরে তারা প্রতারণার শিকার হন। যেহেতু তারা প্রাপ্তবয়স্ক, তাই প্রয়োজনীয় সহায়তা শেষে নিজ নিজ দায়িত্বে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। অন্যদিকে, তাপস কুমার আঢ্য জানান, ফেরত আসা ৩৬ বাংলাদেশিকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত