দৈনিক সংবাদ দিগন্ত

কসবায় চেকপোস্টে পুলিশের সিএনজিকে এনা পরিবহনের বাসের ধাক্কা, ৪ পুলিশ সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন কুটি চৌমুহনী এলাকার ড্রাইভার ভিউ পেট্রোল পাম্পের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে রাত্রিকালীন চেকপোস্টে দায়িত্বরত পুলিশের সিএনজিকে এনা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ৪ পুলিশ সদস্য আহত হন।পুলিশ সূত্রে জানা যায়, ০৩ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে রাত্রিকালীন চেকপোস্ট-৭ এর ডিউটি চলাকালে এনা পরিবহনের একটি বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১৫-৩৯১৭) সিএনজির বাম পাশের পেছনের দিকে সজোরে ধাক্কা দেয়।এ ঘটনায় ডিউটি পার্টিতে থাকা এসআই নিজাম উদ্দিন, এসআই সিরাজুল মনির, এমদাদুল হকসহ মোট ৪ জন পুলিশ সদস্য আহত হন।পরে আহতদের দ্রুত উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।ঘটনার পর এনা পরিবহনের বাসটি থানায় আটক করা হয়েছে। তবে বাসটির সুপারভাইজার, চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কসবায় চেকপোস্টে পুলিশের সিএনজিকে এনা পরিবহনের বাসের ধাক্কা, ৪ পুলিশ সদস্য আহত