দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার ব্যবস্থা

একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।গতকাল মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথগুলোতে পুলিশি তল্লাশি জোরদার করা হয়েছে। এদিন সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, শাহবাগ, ধানমন্ডি, উত্তরাসহ রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরো পড়ুন , আগামীকাল দেশজুড়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। সন্দেহজনক মনে হলে ব্যাগ ও যানবাহনের ভেতর তল্লাশি চালানো হচ্ছে।রাত ১০টার দিকে গুলশান-বাড্ডা লিংক রোডে ‘র‍্যাব-১’-এর উদ্যোগে বসানো হয় বিশেষ চেকপোস্ট।অবৈধ অস্ত্র উদ্ধার এবং নাশকতা তৈরির চেষ্টা রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করতে যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়।এদিকে, রাতেই মোহাম্মদপুর এলাকায় নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী চেকপোস্ট বসিয়েছে। সেখানে যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনী জানায়, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এই নিরাপত্তা ব্যবস্থা ভোটের দিন এবং ভোটগ্রহণের পরেও অব্যাহত থাকবে।

বিষয় : নির্বাচন নিরাপত্তা তল্লাশি চেকপোস্ট নির্বাচন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নির্বাচন ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার ব্যবস্থা

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।গতকাল মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথগুলোতে পুলিশি তল্লাশি জোরদার করা হয়েছে। এদিন সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, শাহবাগ, ধানমন্ডি, উত্তরাসহ রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরো পড়ুন , আগামীকাল দেশজুড়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। সন্দেহজনক মনে হলে ব্যাগ ও যানবাহনের ভেতর তল্লাশি চালানো হচ্ছে।রাত ১০টার দিকে গুলশান-বাড্ডা লিংক রোডে ‘র‍্যাব-১’-এর উদ্যোগে বসানো হয় বিশেষ চেকপোস্ট।অবৈধ অস্ত্র উদ্ধার এবং নাশকতা তৈরির চেষ্টা রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করতে যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়।এদিকে, রাতেই মোহাম্মদপুর এলাকায় নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী চেকপোস্ট বসিয়েছে। সেখানে যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনী জানায়, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এই নিরাপত্তা ব্যবস্থা ভোটের দিন এবং ভোটগ্রহণের পরেও অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত