দৈনিক সংবাদ দিগন্ত

শাহজালালের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সিলেটে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গাড়িবহর নিয়ে মাজার এলাকায় পৌঁছান রাষ্ট্রপতি। এ সময় মাজার কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান।মাজার জিয়ারত শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি। পরে তিনি মাজার এলাকায় কিছু সময় অবস্থান করেন।এরপর হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজারের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি।এ সময় তার সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যরা।এ ছাড়া সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ।

আরও  পড়ুন, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে বৃহস্পতিবার

সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।রাষ্ট্রপতির মাজারে যাওয়া ও ফেরার সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানান। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান।এর আগে নির্ধারিত সময়ের ১২ মিনিট পর সকাল ১১টা ২৭ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষে বিকেল ৩টার দিকে নগরভবনের সামনে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

বিষয় : মির্জা ফখরুল মাজার জিয়ারত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x