দৈনিক সংবাদ দিগন্ত

রাজধানীতে দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি নিরাপত্তা জোরদার

চেকপোস্ট বসিয়ে তল্লাশি নিরাপত্তা জোরদার

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনার পর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।শুক্রবার রাত থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, ঢাকায় প্রবেশের চারটি গুরুত্বপূর্ণ পথে পুলিশ কাজ করছে। পাশাপাশি বিভিন্ন সড়কে বাড়ানো হয়েছে টহল।শুক্রবারের ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি ও মামলা করা হয়েছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

আরও  পড়ুন, ডিএমপির অভিযানে অস্ত্র মাদকসহ গ্রেফতার ৫১৫

পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে।এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ৫১৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এসব ঘটনায় ৪৭টি মামলা করা হয়েছে।ডিএমপি জানায়, রমনা বিভাগে ৩০ জন লালবাগে ৩৪ জন ওয়ারীতে ৬৪ জন মতিঝিলে ৭৬ জন তেজগাঁওয়ে ৯২ জন মিরপুরে ১২০ জন গুলশানে ৩৭ জন উত্তরা বিভাগে ৪৬ জন এবং গোয়েন্দা বিভাগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযানে অস্ত্র গোলাবারুদ মাদকসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার এডিসি নিয়াজ মেহেদী জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয় : তল্লাশি চেকপোস্ট নিরাপত্তা জোরদার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি নিরাপত্তা জোরদার

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনার পর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।শুক্রবার রাত থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, ঢাকায় প্রবেশের চারটি গুরুত্বপূর্ণ পথে পুলিশ কাজ করছে। পাশাপাশি বিভিন্ন সড়কে বাড়ানো হয়েছে টহল।শুক্রবারের ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি ও মামলা করা হয়েছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

আরও  পড়ুন, ডিএমপির অভিযানে অস্ত্র মাদকসহ গ্রেফতার ৫১৫

পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে।এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ৫১৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এসব ঘটনায় ৪৭টি মামলা করা হয়েছে।ডিএমপি জানায়, রমনা বিভাগে ৩০ জন লালবাগে ৩৪ জন ওয়ারীতে ৬৪ জন মতিঝিলে ৭৬ জন তেজগাঁওয়ে ৯২ জন মিরপুরে ১২০ জন গুলশানে ৩৭ জন উত্তরা বিভাগে ৪৬ জন এবং গোয়েন্দা বিভাগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযানে অস্ত্র গোলাবারুদ মাদকসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার এডিসি নিয়াজ মেহেদী জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x