দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

পাথরঘাটায় নৌবাহিনী–পুলিশের যৌথ চেকপোস্ট

বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত

বরগুনার পাথরঘাটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ চেকপোস্ট অভিযান।রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ স্থান তালতলা বাসস্টান্ডে অভিযান পরিচালনা করা হয়।

চেকপোস্ট বসানো হয় পাথরঘাটা তালতলা গোলচত্বর ও সদর বাসস্ট্যান্ড এলাকায়। এ সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারসহ আইন মেনে চলার বিষয়গুলো সতর্কভাবে পরীক্ষা করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।

আরো পড়ুন  , নির্বাচনী প্রচারণার নতুন উদ্যোগ কানাইঘাটে ‘ভোটের রিকশা’ উদ্বোধন

অভিযানকালে মোট ১২০টি মোটরসাইকেল, ১০টি মাইক্রোবাস, ৫টি বাস, ১১টি প্রাইভেটকার, ১৪টি ট্রাক তল্লাশি করা হয়।চেকপোস্ট অভিযানে আইন লঙ্ঘনের অভিযোগে ১০টি মামলা দায়ের করা হয় এবং মোট ২৩,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

নৌবাহিনী ও পুলিশের যৌথ এই তৎপরতা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।স্থানীয়দের মতে, নিয়মিত এ ধরনের যৌথ অভিযান এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করবে এবং জনগণের মধ্যে আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধি করবে।অভিযান শেষে নৌবাহিনীর পাথরঘাটা ডিটাচমেন্ট কর্মকর্তা লেঃ মাহমুদুল হাসান সুজয়,(ই), বিএন বলেন, “নৌবাহিনী ও পুলিশের এই সমন্বিত উদ্যোগের মূল উদ্দেশ্য হলো জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন কার্যক্রমকে আরও জোরদার করা। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিষয় : উদ্যোগ চেকপোস্ট নৌবাহিনী–পুলিশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পাথরঘাটায় নৌবাহিনী–পুলিশের যৌথ চেকপোস্ট

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

বরগুনার পাথরঘাটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ চেকপোস্ট অভিযান।রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ স্থান তালতলা বাসস্টান্ডে অভিযান পরিচালনা করা হয়।

চেকপোস্ট বসানো হয় পাথরঘাটা তালতলা গোলচত্বর ও সদর বাসস্ট্যান্ড এলাকায়। এ সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারসহ আইন মেনে চলার বিষয়গুলো সতর্কভাবে পরীক্ষা করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।

আরো পড়ুন  , নির্বাচনী প্রচারণার নতুন উদ্যোগ কানাইঘাটে ‘ভোটের রিকশা’ উদ্বোধন

অভিযানকালে মোট ১২০টি মোটরসাইকেল, ১০টি মাইক্রোবাস, ৫টি বাস, ১১টি প্রাইভেটকার, ১৪টি ট্রাক তল্লাশি করা হয়।চেকপোস্ট অভিযানে আইন লঙ্ঘনের অভিযোগে ১০টি মামলা দায়ের করা হয় এবং মোট ২৩,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

নৌবাহিনী ও পুলিশের যৌথ এই তৎপরতা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।স্থানীয়দের মতে, নিয়মিত এ ধরনের যৌথ অভিযান এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করবে এবং জনগণের মধ্যে আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধি করবে।অভিযান শেষে নৌবাহিনীর পাথরঘাটা ডিটাচমেন্ট কর্মকর্তা লেঃ মাহমুদুল হাসান সুজয়,(ই), বিএন বলেন, “নৌবাহিনী ও পুলিশের এই সমন্বিত উদ্যোগের মূল উদ্দেশ্য হলো জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন কার্যক্রমকে আরও জোরদার করা। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত