দৈনিক সংবাদ দিগন্ত

ভেনিস থেকে অস্কার—আলোচনায় ‘পসিবল লাভ’

‘পসিবল লাভ’ সিনেমার দৃশ্য
‘পসিবল লাভ’ সিনেমার দৃশ্য
ছবি: ‘পসিবল লাভ’ সিনেমার দৃশ্য

দক্ষিণ কোরিয়ার নেটফ্লিক্স দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে নির্মাতা লি চ্যাং-দংয়ের নতুন সিনেমা ‘পসিবল লাভ’। প্রায় তিন ঘণ্টার ধীরগতির এ সিনেমাটি মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ কোরিয়ায় নেটফ্লিক্সের জনপ্রিয় সিনেমার তালিকার শীর্ষস্থান দখল করেছে। রোববার সকালেও তালিকার প্রথম অবস্থানে ছিল ছবিটি। শুক্রবার বিকেল ৫টায় নেটফ্লিক্সে মুক্তি পায় সিনেমাটি। প্ল্যাটফর্মটি প্রতিদিন প্রতিটি দেশের জনপ্রিয় সিনেমা ও সিরিজের তালিকা প্রকাশ করে। ২০২৩ সাল থেকে কোনো কনটেন্টের মোট দেখার সময়কে তার দৈর্ঘ্য দিয়ে ভাগ করে তালিকার অবস্থান নির্ধারণ করা হচ্ছে। সিনেমাটির গল্পে উঠে এসেছে ভিন্ন সামাজিক শ্রেণির দুটি দম্পতির জীবন। একটি তথ্যচিত্র নির্মাণের সূত্রে তাদের পথ এক হয়ে যায়। এতে চাকরি হারানো এক কারখানাশ্রমিক ও তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুল কিয়ং-গুও ও জিওন দো-ইয়ন। অন্যদিকে ধনী স্বামীর সঙ্গে তাঁদের জীবন নিয়ে তথ্যচিত্র নির্মাণে যুক্ত হন পরিচালক চরিত্রের চো ইয়ো-জং। ধনী স্বামীর ভূমিকায় রয়েছেন জো ইন-সাং।

আরও পড়ুন,অভিনয়ে বৈচিত্র্য চান মিস ইউনিভার্স বাংলাদেশের বিজয়ী         

 নেটফ্লিক্সে মুক্তির আগে ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার নির্বাচিত কয়েকটি প্রেক্ষাগৃহে দুই সপ্তাহ প্রদর্শিত হয় ছবিটি। কোরিয়ান ফিল্ম কাউন্সিলের তথ্য অনুযায়ী, এ সময়ে সিনেমাটি দেখেছেন ২ লাখ ৩০ হাজার ৪৭২ জন দর্শক। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘বার্নিং’-এর পর এটি লি চ্যাং-দংয়ের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে ছবিটির প্রিমিয়ার হয় । উৎসবে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কারও অর্জন করে এটি। এরপর সমালোচকদের প্রশংসা পায় সিনেমাটি; অনেকের বিবেচনায় এটি চলতি বছরের অন্যতম সেরা চলচ্চিত্র। এ ছাড়া সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অস্কারে দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছে ‘পসিবল লাভ’। গথাম অ্যাওয়ার্ডসেও তিনটি বিভাগে মনোনীত হয়েছে ছবিটি। এর মধ্যে জিওন দো-ইয়নের জন্য রয়েছে সেরা প্রধান অভিনয়শিল্পীর মনোনয়ন। নেটফ্লিক্সে মুক্তির আগে ছবিটি নিয়মিতভাবে প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য দক্ষিণ কোরিয়ায় বিনিয়োগকারী পাননি বলে জানিয়েছেন নির্মাতা লি চ্যাং-দং । পরে নেটফ্লিক্স ছবিটির সঙ্গে যুক্ত হয়। নির্মাতাকে প্রেক্ষাগৃহে প্রদর্শনের সুযোগ দেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে মুক্তির ব্যবস্থাও করে প্ল্যাটফর্মটি।

বিষয় : ভেনিস অস্কার পসিবল

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ভেনিস থেকে অস্কার—আলোচনায় ‘পসিবল লাভ’

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
ভেনিস থেকে অস্কার—আলোচনায় ‘পসিবল লাভ’
0:00 0:00
1.0x