বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল।বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কিছু কেন্দ্রে ফলাফল শিটে আগাম স্বাক্ষর নেওয়া হয়েছে।তিনি আরও দাবি করেন, রিটার্নিং কর্মকর্তা পক্ষপাতদুষ্ট এবং একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন।আরো পড়ুন , রাজশাহীতে হামের উদ্বেগজনক পরিস্থিতি বাড়ছে মৃত্যু ও রোগীর সংখ্যা মালতীনগর কেন্দ্রসহ কয়েকটি স্থানে তার সমর্থকদের তাড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।এছাড়া নামুজা এলাকায় তার এক কর্মীকে মারধর এবং পাঁচবাড়িয়া এলাকায় নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগও তুলে ধরেন এই প্রার্থী। নারী ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।