ভারতের জনপ্রিয় কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকির শৈশব কেটেছে আর্থিক সংকট ও নানা সংগ্রামের মধ্য দিয়ে। মাত্র আট বছর বয়সে জীবিকার তাগিদে দোকানে কাজ শুরু করেন তিনি। ছোট একটি দোকানে বিভিন্ন জিনিস বিক্রি করে দিনে আয় করতেন ১০ থেকে ২০ রুপি। কঠিন পরিস্থিতির কারণে ষষ্ঠ শ্রেণির পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। সম্প্রতি এক পডকাস্টে নিজের শৈশব ও কর্মজীবনের শুরুর দিনগুলোর কথা তুলে ধরেছেন এই শিল্পী। সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার উপস্থাপনায় ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’ পডকাস্টে অতিথি হয়ে মুনাওয়ার জানান, আট বছর বয়সে একটি ছোট দোকানে কাজ করতেন তিনি। ১১ বছর বয়সে কাজ নেন একটি উপহারের দোকানে। সেখানে দুই থেকে চার মাস কাজ করার পর বাসনপত্রের দোকানে যোগ দেন। সেটিই ছিল তাঁর প্রথম নিয়মিত কাজ। পড়াশোনায় ভালো ছিলেন মুনাওয়ার। সহপাঠীদের মধ্যে ভালো ফল করতেন এবং ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তবে আর্থিক সংকটের কারণে শিক্ষাজীবন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পড়াশোনা শেষ করতে না পারার বিষয়ে তিনি বলেন, পড়তে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতির কারণে পারেননি।
আরও পড়ুন,অভিনয়ের কল্পনার জগতেই আনন্দ খুঁজে পান তুষি
ক্লাসে প্রথম হতেন বলেও জানান তিনি। তবে এ নিয়ে কখনো খুব বেশি হতাশ হননি। এখন পেছনে ফিরে বুঝতে পারেন, কাজ করতে তিনি কতটা ভালোবাসেন। কাজের প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে মুনাওয়ার বলেন, ছুটি কাটানোর চেয়ে কাজ করা, অর্থ উপার্জন ও পরিশ্রম করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রতিদিন কাজ করতে তাঁর ভালো লাগে এবং এতে ক্লান্তি আসে না বলেও জানান তিনি। গুজরাটের জুনাগড় থেকে কিশোর বয়সে মুম্বাইয়ে পাড়ি জমান মুনাওয়ার। মায়ের মৃত্যুর পর পরিবারের দায়িত্ব সামলাতে তাঁকে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। পরে স্ট্যান্ডআপ কমেডি ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পরিচিতি অর্জন করেন। ২০২২ সালে রিয়েলিটি শো ‘লকআপ’-এর প্রথম আসরে বিজয়ী হয়ে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর ২০২৪ সালে ‘বিগ বস ১৭’-এর শিরোপা জেতেন। সম্প্রতি ‘দ্য ট্রেইটার্স ইন্ডিয়া ২’ অনুষ্ঠানেও অংশ নিয়েছেন এই কৌতুকশিল্পী।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬