দৈনিক সংবাদ দিগন্ত

সংগ্রামের দিনগুলোর স্মৃতি জানালেন দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন
ছবি: দীপিকা পাড়ুকোন

বলিউডে নিজের ক্যারিয়ার গড়ার পথটা সহজ ছিল না অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। অভিনয়ের স্বপ্ন পূরণে পোর্টফোলিও তৈরির জন্য একসময় মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন তিনি। তখন মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, একদিন এই টাকা ফিরিয়ে দেবেন এবং পরিবারকে গর্বিত করবেন। সম্প্রতি হলিউডের জনপ্রিয় উপস্থাপক এলেন ডিজেনারেসের অনুষ্ঠানে অংশ নিয়ে ক্যারিয়ারের শুরুর দিকের সেই স্মৃতি তুলে ধরেন দীপিকা। হলিউডের সিনেমা ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর প্রচারের সময় ওই অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সাক্ষাৎকারে নিজের বাবা প্রকাশ পাড়ুকোনের ব্যাডমিন্টন ক্যারিয়ার নিয়েও কথা বলেন দীপিকা। তিনি জানান, এমন এক সময়ে তাঁর বাবা পেশাদার ব্যাডমিন্টন খেলতেন, যখন ভারতে এই খেলায় পেশাদার হওয়ার সুযোগ খুব বেশি ছিল না। সে সময় অনেকেই চিকিৎসক কিংবা আইনজীবী হওয়ার স্বপ্ন দেখতেন। তবে তাঁর বাবা খেলোয়াড় হওয়ার পথ বেছে নিয়েছিলেন। বাবার মতো ব্যাডমিন্টন খেলোয়াড় হওয়ার ইচ্ছা কখনো হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে দীপিকা বলেন, চাইলে বাবাকে খুশি করতে পারতেন। 

আরও পড়ুন, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় কঠোর অবস্থানে সিমরিন লুবাবা

তবে তাঁর বাবা সব সময় নিজের মনের কথা অনুসরণ করার পরামর্শ দিতেন। দীপিকা জানান, ১৬ বছর বয়সেই বুঝতে পেরেছিলেন, তিনি অভিনেত্রী হতে চান। ক্যামেরার সামনে থাকতেই তাঁর সবচেয়ে ভালো লাগে। পোর্টফোলিও তৈরির জন্য মায়ের কাছ থেকে টাকা ধার নেওয়ার ঘটনা বর্ণনা করে দীপিকা বলেন, একদিন মাকে বসিয়ে ১০ হাজার টাকা ধার চেয়েছিলেন। সেই টাকা দিয়ে নিজের পোর্টফোলিওর ছবি তুলতে চেয়েছিলেন। তখনই মাকে কথা দিয়েছিলেন, একদিন তাঁদের গর্বিত করবেন এবং ধার করা টাকা ফিরিয়ে দেবেন। ২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় দীপিকার। এরপর ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’, ‘পিকু’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘ছাপাক’, ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘কাল্কি ২৮৯৮ এডি’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

বিষয় : স্মৃতি সংগ্রামের দিনগুলোর

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সংগ্রামের দিনগুলোর স্মৃতি জানালেন দীপিকা পাড়ুকোন

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x