জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। শিল্পীর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ। নিয়মিত ডায়ালিসিস নিতে হতো তাঁকে। সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু ও সংক্রমণসহ একাধিক শারীরিক জটিলতায় তাঁর অবস্থার অবনতি ঘটে। গুরুতর রক্তক্ষরণ শুরু হলে বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরশাদুল হক জানান, গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে সাহেদকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃদু স্ট্রোক হয়। এরপর স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না তিনি। এর মধ্যে ডেঙ্গুও শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। প্যালিয়েটিভ মেডিসিন বিশেষজ্ঞ রুবাইয়াত রহমানের এক লেখায় বলা হয়, কিডনির অসুস্থতার পাশাপাশি ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ, স্ট্রোক, ডেঙ্গু এবং হেপাটাইটিস সি ভাইরাসজনিত লিভারের প্রদাহে ভুগছিলেন এই শিল্পী।
আরও পড়ুন, সংগ্রামের দিনগুলোর স্মৃতি জানালেন দীপিকা পাড়ুকোন
সর্বশেষ অস্বাভাবিক রক্তক্ষরণ তাঁর শারীরিক পরিস্থিতি আরও জটিল করে তোলে।অসুস্থতার কারণে থেমে যায় সাহেদের নতুন গান প্রকাশের আয়োজনও। ১১ বছর ধরে তৈরি করা ২৪টি গান প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সংগ্রহের জন্য সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড বের করার পরিকল্পনা ছিল। এ উপলক্ষে ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠানের আয়োজন করা হলেও অসুস্থতার কারণে তা বাতিল হয়। এরশাদুল হক জানিয়েছিলেন, অনুষ্ঠান শেষে ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য দিল্লি যাওয়ার প্রস্তুতি ছিল সাহেদের। কিডনিদাতাও চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই পরিকল্পনা আর এগোয়নি। শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা করছিলেন তিনি। ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত ছিলেন সংগীতাঙ্গনে। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। ১৯৯১ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬