বিএনপির জ্যেষ্ঠ নেতা এম ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। সংসদ সচিবালয় সূত্র এ তথ্য জানিয়েছে। ওসমান ফারুক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করেছেন তিনি। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দেননি ওসমান ফারুক।
আরও পড়ুন,প্রতি ইউনিয়নে দুই-তিনটি বাড়িতে আগুন দেওয়ার কথা অডিওতে
ওই সময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্রের দাবি, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন বলে দলীয় সূত্রটি জানিয়েছে। তবে এ বিষয়ে তাঁর নিজের কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ওসমান ফারুক ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় বিএনপি-জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ৮৬ বছর বয়সী এই বিএনপি নেতা দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬