দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬

জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলায় দুঃখ প্রকাশ এমপি মুনতাকিমের

নীলফামারী-৪ আসনের জামায়াতে ইসলামীর সমর্থিত সংসদ সদস্য আব্দুল মুনতাকিম।

জাতীয় সংসদে নিজের জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে বক্তব্য দেওয়ার পর দুঃখ প্রকাশ করেছেন নীলফামারী-৪ আসনের জামায়াতে ইসলামীর সমর্থিত সংসদ সদস্য আব্দুল মুনতাকিমগত ১৪ জুন বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, তাঁর পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, তাঁর বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন।তবে পরবর্তীতে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। কারণ, নির্বাচনী হলফনামা অনুযায়ী এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি, যা মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পরে।

আরও পড়ুন , পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চেয়ে ফেসবুক পোস্টে সরব সারজিস আলম

 এছাড়া তাঁর বাবা আব্দুল কাদের সৈয়দী বর্তমানে জীবিত রয়েছেন।এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এমপি মুনতাকিম বলেন, সংসদ অধিবেশনের সময় তিনি অসুস্থ ছিলেন এবং প্রচণ্ড মাথাব্যথায় ভুগছিলেন। ফলে তিনি কী বলেছেন, তা পুরোপুরি বুঝতে পারেননি।তিনি স্পষ্ট করে জানান, তাঁর বাবা জীবিত আছেন। মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাঁর দাদা ও চাচা। সংসদে ভুল কিছু বলে থাকলে দেশের মানুষের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন।ঘটনাটি রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিষয় : জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধে শহীদ জীবিত বাবা জামায়াতে ইসলামী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৯ জুন ২০২৬

জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলায় দুঃখ প্রকাশ এমপি মুনতাকিমের

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

জাতীয় সংসদে নিজের জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে বক্তব্য দেওয়ার পর দুঃখ প্রকাশ করেছেন নীলফামারী-৪ আসনের জামায়াতে ইসলামীর সমর্থিত সংসদ সদস্য আব্দুল মুনতাকিমগত ১৪ জুন বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, তাঁর পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, তাঁর বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন।তবে পরবর্তীতে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। কারণ, নির্বাচনী হলফনামা অনুযায়ী এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি, যা মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পরে।

আরও পড়ুন , পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চেয়ে ফেসবুক পোস্টে সরব সারজিস আলম

 এছাড়া তাঁর বাবা আব্দুল কাদের সৈয়দী বর্তমানে জীবিত রয়েছেন।এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এমপি মুনতাকিম বলেন, সংসদ অধিবেশনের সময় তিনি অসুস্থ ছিলেন এবং প্রচণ্ড মাথাব্যথায় ভুগছিলেন। ফলে তিনি কী বলেছেন, তা পুরোপুরি বুঝতে পারেননি।তিনি স্পষ্ট করে জানান, তাঁর বাবা জীবিত আছেন। মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাঁর দাদা ও চাচা। সংসদে ভুল কিছু বলে থাকলে দেশের মানুষের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন।ঘটনাটি রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত