দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চেয়ে ফেসবুক পোস্টে সরব সারজিস আলম

ক্যান্টনমেন্ট চেয়ে ফেসবুক পোস্টে সরব সারজিস আলম

দেশের উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ে নতুন সেনানিবাস স্থাপনের দাবি উঠেছে।এই দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট স্থাপনের আহ্বান জানান।পোস্টটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

আরও  পড়ুন ,তিন দলের দূরত্বে নতুন সমীকরণ, সুযোগ খুঁজছে নিষিদ্ধ আওয়ামী লীগ

অনেক ব্যবহারকারী বিষয়টির পক্ষে সমর্থন জানিয়ে বলেন, সীমান্ত নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক দিক বিবেচনায় পঞ্চগড়ে সেনানিবাস প্রয়োজন।তারা মনে করেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় উত্তরাঞ্চলে সামরিক স্থাপনা আরও জোরদার করা জরুরি।তবে বিষয়টি নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানানো হয়নি।এদিকে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের নিরাপত্তা ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিষয় : সারজিস ফেসবুক পোস্টে ক্যান্টনমেন্ট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৯ জুন ২০২৬

পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চেয়ে ফেসবুক পোস্টে সরব সারজিস আলম

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

দেশের উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ে নতুন সেনানিবাস স্থাপনের দাবি উঠেছে।এই দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট স্থাপনের আহ্বান জানান।পোস্টটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

আরও  পড়ুন ,তিন দলের দূরত্বে নতুন সমীকরণ, সুযোগ খুঁজছে নিষিদ্ধ আওয়ামী লীগ

অনেক ব্যবহারকারী বিষয়টির পক্ষে সমর্থন জানিয়ে বলেন, সীমান্ত নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক দিক বিবেচনায় পঞ্চগড়ে সেনানিবাস প্রয়োজন।তারা মনে করেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় উত্তরাঞ্চলে সামরিক স্থাপনা আরও জোরদার করা জরুরি।তবে বিষয়টি নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানানো হয়নি।এদিকে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের নিরাপত্তা ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত