দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

তিন দলের দূরত্বে নতুন সমীকরণ, সুযোগ খুঁজছে নিষিদ্ধ আওয়ামী লীগ

তিন দলের দূরত্বে নতুন সমীকরণ

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পারস্পরিক সম্পর্ক। বিভিন্ন জাতীয় ইস্যুতে তিন দলের মধ্যে মতবিরোধ ও দূরত্ব বাড়তে থাকায় রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, এই অনৈক্য দীর্ঘস্থায়ী হলে এর রাজনৈতিক সুবিধা নিতে পারে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।রাজনৈতিক সূত্রগুলো বলছে, মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ আগের তুলনায় অনেকটাই কোণঠাসা অবস্থায় রয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম এবং বিভিন্ন অনানুষ্ঠানিক নেটওয়ার্কের মাধ্যমে তারা রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝে মধ্যেই দলটির নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনাও সামনে আসছে।

আরও  পড়ুন , ৩০ লাখ কোটি টাকার ঋণের চাপেও থেমে নেই উন্নয়ন কার্যক্রম

সম্প্রতি নোয়াখালী, কুমিল্লা, ঝিনাইদহ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, পটুয়াখালী ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা কর্মসূচির খবর পাওয়া গেছে। এসব ঘটনাকে রাজনৈতিক বিশ্লেষকরা নতুন বাস্তবতায় দলটির সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছেন।খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন-পরবর্তী সময়ে সংবিধান সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জুলাই সনদের বাস্তবায়ন, প্রশাসনিক সংস্কার এবং অর্থনৈতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়েছে। বিভিন্ন সভা-সমাবেশ ও রাজনৈতিক বক্তব্যে একে অপরের সমালোচনাও বেড়েছে।বিশ্লেষকদের মতে, গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি তৈরি হলে তা সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে রাজনৈতিকভাবে দুর্বল বা কোণঠাসা কোনো শক্তি নতুন করে সুযোগ খোঁজার চেষ্টা করতে পারে।

বিষয় : আওয়ামী লীগ আলোচনা নতুন সমীকরণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৯ জুন ২০২৬

তিন দলের দূরত্বে নতুন সমীকরণ, সুযোগ খুঁজছে নিষিদ্ধ আওয়ামী লীগ

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পারস্পরিক সম্পর্ক। বিভিন্ন জাতীয় ইস্যুতে তিন দলের মধ্যে মতবিরোধ ও দূরত্ব বাড়তে থাকায় রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, এই অনৈক্য দীর্ঘস্থায়ী হলে এর রাজনৈতিক সুবিধা নিতে পারে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।রাজনৈতিক সূত্রগুলো বলছে, মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ আগের তুলনায় অনেকটাই কোণঠাসা অবস্থায় রয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম এবং বিভিন্ন অনানুষ্ঠানিক নেটওয়ার্কের মাধ্যমে তারা রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝে মধ্যেই দলটির নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনাও সামনে আসছে।

আরও  পড়ুন , ৩০ লাখ কোটি টাকার ঋণের চাপেও থেমে নেই উন্নয়ন কার্যক্রম

সম্প্রতি নোয়াখালী, কুমিল্লা, ঝিনাইদহ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, পটুয়াখালী ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা কর্মসূচির খবর পাওয়া গেছে। এসব ঘটনাকে রাজনৈতিক বিশ্লেষকরা নতুন বাস্তবতায় দলটির সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছেন।খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন-পরবর্তী সময়ে সংবিধান সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জুলাই সনদের বাস্তবায়ন, প্রশাসনিক সংস্কার এবং অর্থনৈতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়েছে। বিভিন্ন সভা-সমাবেশ ও রাজনৈতিক বক্তব্যে একে অপরের সমালোচনাও বেড়েছে।বিশ্লেষকদের মতে, গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি তৈরি হলে তা সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে রাজনৈতিকভাবে দুর্বল বা কোণঠাসা কোনো শক্তি নতুন করে সুযোগ খোঁজার চেষ্টা করতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত