দৈনিক সংবাদ দিগন্ত

স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রতিমন্ত্রী মীর শাহে আলম

 সরকার শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।বুধবার বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে শিক্ষার্থীদের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মীর শাহে আলম বলেন, আগামীকাল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মীর্জা ফয়সালের সঙ্গে অন্য প্রার্থীদের শান্তিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। নির্বাচনে কোনো পক্ষপাত করা হচ্ছে না বলেও দাবি করেন তিনি। 

আরও পড়ুন,মিরপুর-১-এ আড়াই ঘণ্টায় দুই হাজার দোকান উচ্ছেদ, আধা ঘণ্টায়ই ফুটপাত দখল

প্রতিমন্ত্রী আরও বলেন, একই ধারাবাহিকতায় আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার উদ্যোগ নেবে সরকার। তিনি বলেন, বিএনপি সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় না। বরং জনগণ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করবে। স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে প্রতিমন্ত্রীর এ বক্তব্যে নির্বাচনী পরিবেশ, ভোটাধিকার এবং নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

বিষয় : নির্বাচন স্থানীয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x